Home জাতীয় অপরাধ মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবার মৃত্যুদণ্ড
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবার মৃত্যুদণ্ড

Share
Share

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়ায় ১৬ বছরের মেয়েকে ধর্ষণের মামলায় আদালত সৎ বাবা মো. মোতাহারকে (৪১) মৃত্যুদণ্ড দিয়েছেন।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান বুধবার (১৮ জুন) এ রায় ঘোষণা করেন। এছাড়া আসামিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি পূর্বক আদায় করে ভুক্তভোগীকে দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী তার মায়ের সঙ্গে সৎ বাবা মোতাহারের বাসায় থাকত। পৃথক ঘরের ব্যবস্থা না থাকায় একই ঘরে থাকতেন তারা সবাই। বিভিন্ন সময়ে ভুক্তভোগীকে বিভিন্ন রকমের কু-প্রস্তাব দিত আসামি।

কিন্তু আসামির কু-প্রস্তাবে রাজি হননি তিনি। পরে ২০২১ সালের ২০ জুন রাত ১০টার দিকে ভুক্তভোগীর ইচ্ছার বিরুদ্ধে আসামি মোতাহার জোর পূর্বক ধর্ষণ করেন তাকে । আসামি হুমকি দেয় যে ঘটনা কাউকে জানালে তাকে হত্যা করবেন। এজন্য তিনি কাউকে কিছু বলেননি। পরে একই বছরের ২২ সেপ্টেম্বর রাতে ভিকটিমকে পুনরায় জোর পূর্বক ধর্ষণ করেন। এরপর ভুক্তভোগী বিষয়টি তার মাকে জানান। এরপর তার মা ও আসামি অকথ্য ভাষায় গালিগালাজ করে তাকে বাড়ি থেকে বের করে দেন। এরপর ভুক্তভোগী তার আপন পিতার নিকট চলে যান।

২০২১ সালের ২৪ সেপ্টেম্বর এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ভুক্তভোগী মেয়ে, সৎ বাবার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। মামলাটি তদন্ত করে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক আবুল হাসান ২০২২ সালের ২৭ মে আসামি মোতাহারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলায় বিচার চলাকালে আদালত ৮ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন।

অন্যদিকে আসামিপক্ষ থেকে আদালতে দাবি করা হয়, ভুক্তভোগীর সঙ্গে আসামির প্রেমের সম্পর্ক ছিল। ভুক্তভোগীর সম্মতিতে শারীরিক সম্পর্ক হয়। ধর্ষণ করা হয়নি তাকে

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...