Home ঈদ জাল টাকায় সর্বস্ব হারানো সেই গরু বিক্রেতাকে, ওমরাহ হজ করাবেন অপু বিশ্বাস!
ঈদগানচলচ্চিত্রজাতীয়বিনোদন

জাল টাকায় সর্বস্ব হারানো সেই গরু বিক্রেতাকে, ওমরাহ হজ করাবেন অপু বিশ্বাস!

Share
Share

নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা রইস উদ্দিন, রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে গরু বিক্রি করতে এসে প্রতারণার শিকার হন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পশুর হাটে জাল টাকার নোটের বান্ডেল হাতে কান্নারত অবস্থায় রইসের ভিডিও ব্যাপক ভাইরাল হয়।

রইসের কান্নার ভিডিও দেশের অসংখ্য মানুষের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। এ ঘটনার পর অনেকেই এগিয়ে আসেন বৃদ্ধর পাশে দাঁড়াতে।

এবার সাহায্যের হাত বাড়াল ঢালিউড চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন নামের একটি সংগঠনের মাধ্যমে তিনি ক্ষতিগ্রস্থ সেই বৃদ্ধের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। অপু জানিয়েছেন, রইস উদ্দিনের ওমরাহ করার যাবতীয় খরচ বহন করবেন তিনি ।

অপু বিশ্বাসের ভাষ্য, ‘ফেসবুকে চাচার ভিডিওটি দেখলাম। যেখানে জানতে পারলাম, তিনি গরু বিক্রি করে জাল নোট পেয়েছেন। ওনারা তো খুব গরীব মানুষ। একটা গরু বিক্রির জন্য দূর-দুরান্ত থেকে আসেন। বিষয়টি আমার চোখে পড়ার পরই তার খোঁজ করতে শুরু করলাম। তখন দেখলাম, একটি সংগঠন তার সঙ্গে যোগাযোগ করেছে। এবং তারাই আমাকে জানালো, চাচার গরু বিক্রির টাকা ইতোমধ্যেই উঠে গেছে।’

তিনি আরও বলেন, ‘সংগঠনটির পক্ষ থেকে আমাকে জানিয়েছে রইস চাচার ইচ্ছে তিনি ওমরাহ করতে চান। তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি, ওনার ওমরাহ পালনের যাবতীয় খরচ বহন করব। আর সে যদি এই মুহূর্তে ওমরাহ না করতে চান। তাহলে ওনার হাতে তুলে দেব ৫০ হাজার টাকা। যা দিয়ে তিনি নতুন করে পশু কিনতে পারবেন। অথবা প্রয়োজনীয় কাজে লাগতে পারবেন।’

সবশেষ অভিনেত্রী অপু বিশ্বাস বলেন, ‘তিনি (রইস উদ্দিন) আমার বাবার বয়সী। আজকে যদি আমি তার মেয়ে হতাম তাহলে হয়তো এমন কিছুই করতাম। আমি চাই উনি আমার সন্তান-পরিবারের জন্য দোয়া করুক, এতটুকুই।’

উল্লেখ্য , রইস উদ্দিন গত বৃহস্পতিবার (৫ জুন) তার গরুটি বিক্রি করেন ১ লাখ ২৩ হাজার টাকায়। কিন্তু কিছুক্ষণ পরই বুঝতে পারেন, পুরো টাকাই জাল। প্রতারণার শিকার হয়ে এই গরু বিক্রেতা হাটেই অঝোরে কান্নায় ভেঙে পড়েন ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...