Home Health বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ রোগীর  
Healthআঞ্চলিকজাতীয়

বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ রোগীর  

Share
Share

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক কিশোরীসহ তিনজনের। এই নিয়ে চলতি বছর বরিশাল বিভাগে মোট সাতজনের মৃত্যু হলো। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে এ তথ্য জানান।

শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, গত ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সুঠিয়াকাঠি গ্রামের ইসরাত জাহান (২০), বরগুনা জেলার এম বালিয়াতলী ইউনিয়নের চারপাড়া গ্রামের চাঁন মিয়া (৭৫) ও বরগুনা সদর উপজেলার থানা পাড়া এলাকার ঘোসাই দাস (৮৫) মারা যান।

এ ছাড়া একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি হয়েছে আরো ১২৪ জন রোগী। এ নিয়ে বিভাগের ছয় জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৩২৪ রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলার বিভিন্ন হাসপাতালে ১০০, পটুয়াখালীতে ১৮, পিরোজপুরে ৭, বরগুনায় ১৯৩ ও ঝালকাঠিতে ছয়জন রোগী ভর্তি হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগের দুই মেডিক্যাল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে দুই হাজার ৪৮৬ রোগী। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই হাজার ১৫৫ জন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...