Home জাতীয় অপরাধ বিছানায় স্ত্রী’র গলাকাটা দেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় ছটফট করছিল স্বামী
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

বিছানায় স্ত্রী’র গলাকাটা দেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় ছটফট করছিল স্বামী

Share
Share

পারিবারিক কলহের জেরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী মোতালেব হোসেন নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন। উপজেলার এরান্দহ গ্রামে বৃহস্পতিবার (১২ জুন) ভোরে এ ঘটনা ঘটে।নিহত রোজিনা খাতুন ওই গ্রামের আব্দুল মোতালেবের স্ত্রী।

নিহত রোজিনার চাচাতো ভাই জাহিদ হাসান বলেন, তিন বছর আগে বিয়ে করেন রোজিনা ও মোতালেব। কিন্তু পরিবার এই বিয়ে মেনে না নেয়ায় মোতালেব বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতেই থাকতেন । পেশায় রাজমিস্ত্রি মোতালেব ছয়দিন আগে ফেনী জেলা থেকে কাজ শেষে আসেন শ্বশুরবাড়িতে।

পারিবারিক কলহের জেরে বুধবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার পর তারা ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটার দিকে রোজিনার ভাতিজা বায়জিদ পাশের ঘর থেকে কান্নার শব্দ পান। পরে বায়জিদ জানালা দিয়ে দেখতে পান রোজিনার ৮ মাসের শিশু সন্তান কান্না করছে। বিছানায় পড়ে আছে রোজিনার গলাকাটা রক্তাক্ত মরদেহ। আর পাশেই তার স্বামী মোতালেব রক্তাক্ত অবস্থায় ছটফট করছে।

এরপর স্বজন ও আশপাশের লোকজন এসে ঘরের দরজা খুলে মৃত অবস্থায় রোজিনাকে এবং তার স্বামী মোতালেবকে আহত অবস্থায় পান। মোতালেবকে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও পরে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল আলম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অবস্থায় আটক করা হয়েছে মোতালেবকে। পুলিশ পাহারায় চিকিৎসা চলছে তার । আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...