Home আন্তর্জাতিক আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘কিং চার্লস হারমনি’ অ্যাওয়ার্ড দেওয়া হবে
আন্তর্জাতিকজাতীয়

আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘কিং চার্লস হারমনি’ অ্যাওয়ার্ড দেওয়া হবে

Share
Share

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শান্তি-স্থায়িত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠায় অবদানের জন্য ব্রিটেনের অত্যন্ত মর্যাদাপূর্ণ সম্মাননা ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড-২০২৫’ পেতে যাচ্ছেন।

লন্ডনের সেন্ট জেমস প্যালেসে আজ বৃহস্পতিবার (১২ জুন) এই আনুষ্ঠানিকতা হবে।

আগামীকাল শুক্রবার (১৩ জুন) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে।

শফিকুল আলম( প্রধান উপদেষ্টার প্রেস সচিব) বলেন, এই বৈঠকের কোনো ফরম্যাট নেই। তবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের দিনক্ষণ, সংস্কার ও জুলাই চার্টারসহ আলোচনা হতে পারে যেকোনো বিষয় ।

এদিকে, সফরের দ্বিতীয় দিন বুধবার (১১ জুন) ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে আয়োজিত বিশেষ নৈশভোজে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারপ্রধান অংশ নেন। কিংস ফাউন্ডেশনের ৩৫ বছর পূর্তি উপলক্ষ্যে ছিল এ নৈশভোজের আয়োজন।

এর আগে, প্রধান উপদেষ্টা চ্যাথাম হাউস আয়োজিত সংলাপে জানান, ১৭ বছর পর দেশের ইতিহাসে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। ক্ষমতা হস্তাস্তর করা হবে নির্বাচিত সরকারের কাছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...