Home আন্তর্জাতিক মহাসাগরে বিমান বিধ্বস্ত: পাইলট ও স্ত্রীসহ নিহত হয়েছে সব আরোহী
আন্তর্জাতিকদুর্ঘটনা

মহাসাগরে বিমান বিধ্বস্ত: পাইলট ও স্ত্রীসহ নিহত হয়েছে সব আরোহী

Share
Share

যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো উপকূলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাইলট ল্যান্ডন বাল্ডউইন, তার স্ত্রী টরি বাল্ডউইনসহ নিহত হয়েছেন ছয় আরোহী। তবে এই দম্পতি তাদের দুটি ছোট সন্তান রেখে গেছেন।

ঘটনাটি ঘটেছে রোববার (৮ জুন) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২ টায়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, সেসনা ৪১৪ মডেলের বিমানটি সান ডিয়েগো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে যাচ্ছিল ফিনিক্স, অ্যারিজোনার দিকে। কিন্তু অজ্ঞাত কারণে তা সান ডিয়েগোর উপকূলীয় এলাকা পয়েন্ট লোমার তিন মাইল পশ্চিমে প্রশান্ত মহাসাগরে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত নয়, তবে এরই মধ্যে উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে মার্কিন কোস্ট গার্ড ও অন্যান্য সংস্থা।

এফএএ জানিয়েছে, প্রাথমিক তদন্ত চলছে এবং তারা স্থানীয় কর্তৃপক্ষকে বিস্তারিত তথ্য সরবরাহে নির্দেশ দিয়েছে। বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ যে জায়গায় মিলেছে, তার নিচে সমুদ্রের গভীরতা ছিল প্রায় ২০০ ফুট।  পাইলট ল্যান্ডন ও তার স্ত্রী টরির পরিচয় তাদের আত্মীয় ক্রিস্টেন বাল্ডউইন নিশ্চিত করেছেন।

স্থানীয় সংবাদমাধ্যম ফক্স ও এনবিসিকে ক্রিস্টেন বলেন, “ পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছিলাম আমি। প্রথমে বিশ্বাসই করতে পারিনি, এই দম্পতি এতটাই অসাধারণ ছিলেন, তাদের সঙ্গে এমন কিছু ঘটবে ভাবতেও পারিনি।”

তিনি আরো জানান, কখনোই বেপরোয়া উড়োজাহাজ চালাতেন না ল্যান্ডন। “এটা পরিষ্কার, কোনো মারাত্মক যান্ত্রিক বা কারিগরি সমস্যা হয়েছিল, যা নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি।”
সূত্র: পিপল

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...