Home আঞ্চলিক কিশোরগঞ্জে পানিতে ডুবে প্রাণহানি ঘটল দুই চাচাতো বোনের।
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

কিশোরগঞ্জে পানিতে ডুবে প্রাণহানি ঘটল দুই চাচাতো বোনের।

Share
Share

কিশোরগঞ্জের করিমগঞ্জে পানিতে ডুবে মৃত্যু হয়েছে স্কুল পড়ুয়া দুই বোনের। উপজেলার পিটুয়া গ্রামে বুধবার (১১ জুন) দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা গেছে, করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের পিটুয়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ইয়াসমিন (৯) ও রাসেল মিয়ার মেয়ে তাইয়্যেবা আক্তার (১১) বুধবার দুপুরে বাড়ির পাশে একটি ফিসারির পুকুরে গোসল করতে যায় ।

গোসল করে বাড়ি ফিরতে দেরি হওয়ায় পুকুরপাড়ে যায় পরিবারের সদস্যরা। সেখানে গিয়ে মগ এবং জামাকাপড় পানিতে ভাসতে দেখেন। ইয়াসমিন এবং তাইয়্যেবাকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে পুকুরের পানিতে খুঁজে তাদেরকে উদ্ধার করা হয়। দ্রুত করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক ।

স্কুল পড়ুয়া দুই শিশুর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে এলাকায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন করিমগঞ্জ থানার এসআই অভিজিৎ পোদ্দার।

ইয়াসমিন ও তাইয়্যেবা স্থানীয় পিটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। তারা দুজন আপন চাচাতো বোন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...