Home আঞ্চলিক মায়ের কাছে পড়ে ৯ মাসেই হাফেজ হলেন  কুষ্টিয়ার ৭ বছরের মুহাম্মদ
আঞ্চলিকআন্তর্জাতিকইসলামজাতীয়ধর্ম ও জীবন

মায়ের কাছে পড়ে ৯ মাসেই হাফেজ হলেন  কুষ্টিয়ার ৭ বছরের মুহাম্মদ

Share
Share

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া গ্রামে মায়ের কাছে পড়ে মাত্র নয় মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে সাত বছরের এক শিশু। নাম তার মুহাম্মদ। বাবার নাম মুফতি আবদুল্লাহ আমজাদ।

হাফেজ মুহাম্মদের মা আলেমা মাছুমা জান্নাত ‘মাছুমা জান্নাত মহিলা মাদরাসা’ নামে একটি মাদরাসা পরিচালনা করেন। এখানে মা ও নানির কাছেই পবিত্র কোরআনের হাফেজ হয়েছে মুহাম্মদ।

শিশু মুহাম্মদের বাবা মুফতি আবদুল্লাহ আমজাদ নয়া দিগন্তর বরাতে বলেন – আলহামদুলিল্লাহ, আমাদের পুরো পরিবারই পবিত্র কোরআনের সাথে যুক্ত। মুহাম্মদের নানা-নানি, মা সকলেই হাফেজ। আমার স্ত্রীও হিফজ সম্পন্ন করেছে ওর নানির কাছ থেকে।

তিনি ( মুহাম্মদের বাবা) আরো বলেন, মুহাম্মদ যেটা করেছে, এর শুকরিয়া আদায় করে শেষ করা যায় না। আমার সন্তান একজন প্রকৃত আলেম ও দাঈ হোক এবং একজন বিশ্বসেরা হাফেজ হয়ে দেশের নাম উজ্জ্বল করুক এটাই আমার স্বপ্ন।

মঙ্গলবার (১০ জুন) ছোট্ট শিশু মুহাম্মদের হিফজ সম্পন্ন উপলক্ষে ওই মাদরাসায় আয়োজন করা হয় একটি বিশেষ অনুষ্ঠানের। সেখানে বরেণ্য আলেম ও তার স্বজনেরা বিস্ময়বালক মুহাম্মদের মাথায় সম্মননা পাগড়ি পরিয়ে দেন ।
তথ্যসূত্র: নয়া দিগন্ত

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...