Home আঞ্চলিক ঈশ্বরদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মা-মেয়েসহ নিহত হয়েছে ৩ জন
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ঈশ্বরদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মা-মেয়েসহ নিহত হয়েছে ৩ জন

Share
Share

পাবনার ঈশ্বরদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-মেয়েসহ নিহত হয়েছেন তিনজন। এ সময় আরো আহত হয়েছেন একজন।  ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের মুন্নার মোড় এলাকায় বুধবার (১১ জুন) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে ।

নিহতরা হলেন- নাটোর সদর উপজেলার অবসরপ্রাপ্ত বিজিবির সদস্য মফিজুল ইসলামের স্ত্রী সুর্বনা খাতুন ও মেয়ে পূর্ণতা এবং উপজেলার ছলিমপুর ইউনিয়নের মিরকামারী মুন্নার মোড় এলাকার মৃত আবেদ আলী মন্ডলের ছেলে আনিছুর রহমান।

মোশফিকুর রহমান (পাকশী হাইওয়ে থানা পুলিশের ইনর্চাজ) জানান, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলাম মোটরসাইকেলে পরিবার

নিয়ে শ্বশুরবাড়ি কুষ্টিয়া থেকে নিজ বাড়ি নাটোর ফিরছিলেন। পথে ঈশ্বরদীর মিরকামারী মুন্নার মোড় এলাকার সড়কের পাশে তিনি লিচু কিনতে গিয়ে যান । এ সময় পিছন থেকে আসা একটি কার্ভাডভ্যান ধাক্কা দেয় তাদের। এর ফলে মফিজুল ইসলামের স্ত্রী-মেয়ে এবং লিচু বিক্রেতা ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে মফিজুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )।...