Home আঞ্চলিক বাবা-মায়ের সামনে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছে মেয়ে , বাড়িঘর ভাঙচুর
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

বাবা-মায়ের সামনে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছে মেয়ে , বাড়িঘর ভাঙচুর

Share
Share

বখাটের মোটরসাইকেলের ধাক্কায় বাবা-মায়ের চোখের সামনে প্রাণ হারিয়েছে তাহমিদা আক্তার মিম নামের ৭ বছরের দ্বিতীয় শ্রেণির এক কন্যা শিশু। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে । মঙ্গলবার (১০ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে তাহমিদা আক্তার মীম।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, সোমবার (৯ জুন) বিকেলে আলগী ইউনিয়নের নাওরা গ্রামে বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল মিম (৭)। এ সময় নাওড়া গ্রামের কাশেম মুন্সীর বখাটে ছেলে রবি মুন্সি বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে মীমকে ধাক্কা দিয়ে চলে যায়।

গুরুতর আহত মীমকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বাবা-মা। শারীরিক অবস্থার অবনতি হলে এদিন রাতেই সেখান থেকে স্থানান্তর করে তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যায় তাহমিদা আক্তার মীম। রাতে পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন হয়।

এদিকে মীমের মারা যাওয়ার খবর গ্রামে ছড়িয়ে পড়লে, মিমের বাবা রিফাত আলীর দলের মাতবর সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালামের লোকজন মোটরসাইকেল চালকের বাড়িসহ তাদের দলের ১৫টি বাড়ি ভাঙচুর করেন। এসময় ১০ থেকে ১৫ জন আহত হয়েছে ।

এ ব্যাপারে ভাঙ্গা থানার এসআই রতন বলেন, ‘সংঘর্ষ ও ভাঙচুরের সংবাদ পেয়ে ওসি স্যারসহ আমি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। দুই পক্ষের লোকজন এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে ঘটনাস্থলে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )।...