Home আঞ্চলিক জামালপুরে ওয়াচ টাওয়ার থেকে লাফ দিয়ে প্রাণহানি ঘটল দর্শনার্থীর।
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

জামালপুরে ওয়াচ টাওয়ার থেকে লাফ দিয়ে প্রাণহানি ঘটল দর্শনার্থীর।

Share
Share

জামালপুরের সরিষাবাড়ীতে একটি পার্কের ওয়াচ টাওয়ার থেকে পানিতে লাফিয়ে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে ইমতিয়াজ আকুল মিয়া (২৫) নামে এক দর্শনার্থীর ।

সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া এলাকায় অবস্থিত স্বপ্নীল পার্কে মঙ্গলবার (১০ জুন) বিকেলে এই দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, নিহত আকুল মিয়া একই এলাকার সামছুল হকের ছেলে এবং পৌর ছাত্রদলের নেতা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকুল মিয়া তার কয়েকজন বন্ধুর সঙ্গে পার্কে ঘুরতে যান। একপর্যায়ে বন্ধুদের অজান্তে পার্কের ওয়াচ-টাওয়ারে উঠে সেখান থেকে নিচে জমে থাকা পানিতে লাফ দেন তিনি। দীর্ঘক্ষণ খোঁজ না মেলায় বন্ধুরা তাকে খুঁজতে গিয়ে দেখেন ওয়াচ-টাওয়ার সংলগ্ন পানিতে ডুবে থাকতে। পরে দ্রুত উদ্ধার করে তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকুল মিয়াকে মৃত ঘোষণা করেন।

স্বপ্নীল পার্কের মালিক রহুল আমিন সেলিম বলেন, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পার্কে যথাযথ ব্যবস্থা রাখা হয়। তবে নিয়ম ভঙ্গ করে নিজ উদ্যোগে কেউ যদি এমন ঝুঁকিপূর্ণ কাজ করে, সেটা খুবই দুঃখজনক। নিহতের বড় ভাই আমার পার্কেই কর্মরত। ঘটনাটি ঘটার সময় আমি পার্কে উপস্থিত ছিলাম না, খবর পেয়ে রওনা হয়েছি।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান এ বিষয়ে বলেন, ঘটনার বিষয়ে কেউ এখনো আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানায়নি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )।...