Home আঞ্চলিক বগুড়ায় বান্ধবীর বিয়েতে গিয়ে প্রাণ হারালেন আদুরী।
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

বগুড়ায় বান্ধবীর বিয়েতে গিয়ে প্রাণ হারালেন আদুরী।

Share
Share

বগুড়ার সারিয়াকান্দিতে বান্ধবীর বিয়ের দাওয়াতে এসে নদীতে ডুবে মৃত্যু হয়েছে ফাতেমা আক্তার আদুরী নামে এক তরুণীর।   এ দুর্ঘটনা ঘটে মঙ্গলবার (১০ জুন) বিকেলে উপজেলার পাইকপাড়া গ্রামের বাঙালি নদীতে ।

মৃত আদুরী বগুড়া সদর উপজেলার জয়পুরপাড়া এলাকার মকবুল শেখের মেয়ে। তিনি ক্যাপ্টেন মাল্টিমিডিয়া পাবলিক স্কুলের শিক্ষার্থী ছিলেন এবং চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অপেক্ষায় ছিলেন ফলের।

স্থানীয়রা জানান, সোমবার আদুরী তার বান্ধবী রত্নার বিয়েতে অংশ নিতে সারিয়াকান্দি উপজেলার দিঘলকান্দির তরফদার পাড়ায় আসেন। প্রচণ্ড গরমের কারণে মঙ্গলবার বিকেলে তিনি ও তার কয়েকজন বান্ধবীসহ পাইকপাড়া এলাকার বাঙালি নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে পানির গভীরে তলিয়ে যান আদুরী। এরপর তার বান্ধবীরা তাকে খোঁজার চেষ্টা করেন।

পরে স্থানীয়রাও খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে, ফায়ার সার্ভিসকে খবর দেন। এরপর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি শুরু করে। পরে কল করা হয় রাজশাহীর ডুবুরি দলকে। তারা রাত সাড়ে ৮টার দিকে বাঙালি নদী থেকে উদ্ধার করে আদরীর মরদেহ।

সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুজন মিয়া বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই আমরা। পরে রাজশাহী ডুবুরি দল এসে উদ্ধার করে ওই তরুণীর মরদেহ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )।...