Home আন্তর্জাতিক দেশে ফিরেছেন ৪ হাজার ৪০৮ হাজি
আন্তর্জাতিকইসলামজাতীয়ধর্ম ও জীবন

দেশে ফিরেছেন ৪ হাজার ৪০৮ হাজি

Share
Share

হাজিরা ২০২৫ সালের পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন । বুধবার (১১ জুন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশে ফিরে এসেছেন মোট ৪,৪০৮ জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরে এসেছেন ৪১৯ জন এবং ৩,৯৮৯ জন হাজি ফিরে এসেছেন বেসরকারি ব্যবস্থাপনায়।

তথ্য মতে জানা যায়, ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে মোট ১১টি । এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১টি, সৌদি এয়ারলাইন্স ৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করেছে ৬টি ফ্লাইট। আরও ৪১৯ জন হাজি অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরেছেন।

তাদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪১৯ জন, সৌদি এয়ারলাইন্স ১,৫৫৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২,৪৩২ জন হজযাত্রীকে দেশে ফিরিয়ে এনেছে। হজকালীন সময়ে সৌদি আরবের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ৪৮,৩১০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। আইটি হেল্পডেস্কের মাধ্যমে সেবা পেয়েছেন ১৯,৯৯৫ জন হজযাত্রী। এছাড়া সৌদি আরবের সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৯০ জন হজযাত্রী। বর্তমানে সেখানে ভর্তি আছেন ২১ জন।

হজ পালনের সময় সৌদি আরবে ইন্তেকাল করেছেন মোট ২২ জন হজযাত্রী। এর মধ্যে পুরুষ ২০ জন এবং মহিলা ২ জন। মৃত্যুবরণকারীদের অবস্থান অনুযায়ী মক্কায় ১৪ জন, মদিনায় ৭ জন এবং আরাফায় ১ জন। জেদ্দা, মিনা ও মুজদালিফায় ইন্তেকাল করেননি কেউ। ৫ জুন, ২০২৫ এ চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় । ২৯ এপ্রিল থেকে বাংলাদেশের হজযাত্রীরা সৌদি আরবে যাত্রা শুরু করেন এবং শেষ ফ্লাইটটি যায় ৩১ মে ।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর সংখ্যা ছিল ৫,২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ছিলেন ৮১,৯০০ জন। ৭০টি ছিল ধর্ম মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা। জানানো হয়েছে ফিরতি ফ্লাইটগুলো ১০ জুলাই, ২০২৫ পর্যন্ত চলবে ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...