Home জাতীয় অপরাধ সুনামগঞ্জে গাছের নিচে পড়েছিল পাঁচ বছরের শিশুর মরদেহ।
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

সুনামগঞ্জে গাছের নিচে পড়েছিল পাঁচ বছরের শিশুর মরদেহ।

Share
Share

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার রামনগর গ্রামে, পুলিশ উদ্ধার করেছে ফারিহা বেগম নামে পাঁচ বছরের এক শিশুর মরদেহ।

রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি গাছের নিচ থেকে মঙ্গলবার (১০ জুন) সকালে শিশুটির মরদেহ পাওয়া যায়। এলাকাবাসী ও পরিবারের ধারণা, ধর্ষণের পর হত্যা করা হয়েছে শিশুটিকে। নিহত শিশু ফারিহা বেগম সাচনাবাজার ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা মুজিবুর রহমানের মেয়ে।

মুজিবুর রহমান( ফারিহার বাবা ) জানান, সোমবার রাত ২টার দিকে ঘুমিয়ে পড়েন তিনি। তার মা রাত ৩টার দিকে তাকে ঘুম থেকে ডেকে তোলেন এবং বলেন, ঘরের লাইট কেন বন্ধ। তখন তিনি দেখেন, ঘরের দরজা খোলা এবং তার মেয়ে ফারিহা ঘরে নেই। রাতভর খোঁজাখুঁজির পরও পাননি ফারিহাকে।

তিনি আরো বলেন, পরদিন সকাল ৮টার দিকে স্থানীয় এক শ্রমিক জানান, স্কুলের পাশে গাছের নিচে একটি শিশুর মরদেহ পড়ে আছে। সেখানে গিয়ে দেখি ফারিহার মরদেহ। তার মুখে ছিল কামড়ের চিহ্ন। যারা আমার মেয়েকে এমন নৃশংসভাবে হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

জামালগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শামিম কবির বলেন, শিশুর মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে নেয়া হবে আইনি ব্যবস্থা ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...