Home জাতীয় অপরাধ রাজধানীতে উদ্ধার হয়েছে যুবকের গলাকাটা লাশ
অপরাধআইন-বিচারজাতীয়দুর্ঘটনা

রাজধানীতে উদ্ধার হয়েছে যুবকের গলাকাটা লাশ

Share
Share

রাজধানীর পল্লবীতে পুলিশ রাকিবুল ইসলাম সানি ওরফে পেপার সানি নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে। পরিবার বলছে, নিহত সানি ছিলেন অটোরিকশাচালক।
পুলিশ বলছে, হত্যাকাণ্ডের শিকার পেপার সানির বিরুদ্ধে পল্লবী থানায় মাদকসহ পাঁচটি মামলা রয়েছে।

পল্লবীর মিল্লাত ক্যাম্প এলাকা থেকে মঙ্গলবার (১০ জুন) সকালে লাশটি উদ্ধার করা হয়। পল্লবী থানার ওসি শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে খবর আসে পল্লবী থানাধীন মিল্লাত ক্যাম্পে পড়ে আছে একটি রক্তাক্ত লাশ । পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও সুরতহাল করা হয়। নিহত যুবক শার্ট ও জিন্স প্যান্ট পরিহিত ছিলেন। পা ছিল গামছায় বাঁধা। গলা ছিল কাটা ও রক্তাক্ত। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি শফিউল আলম আরো জানান, পল্লবী থানায় নিহত পেপার সানির বিরুদ্ধে মাদকসহ পাঁচটি মামলা রয়েছে। মাদক নিয়ে দ্বন্দ্ব নাকি অন্য কোনো কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে। ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তবে নিহতের পরিবারের দাবি, নিহত সানি অটোরিকশা চালাতেন। এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তারা গত রমজান মাসেও সানির ওপর হামলা চালিয়েছিল। এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জিন্দাসহ আরো বেশ কয়েকজন এই সন্ত্রাসী হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পরিবারের অভিযোগ ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...