Home জাতীয় অপরাধ ভারতে হানিমুনে গিয়ে ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে হত্যা!
অপরাধআইন-বিচারআন্তর্জাতিক

ভারতে হানিমুনে গিয়ে ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে হত্যা!

Share
Share

ভারতের মেঘালয়ে হানিমুনে গিয়ে ইন্দোরের ব্যবসায়ী রাজা রঘুবংশী প্রাণ হারালেন। সদ্য বিবাহিত এই যুবক স্ত্রীর পরকীয়ার বলি হলেন।

হত্যাকাণ্ডে তার স্ত্রী সোনমের সম্পৃক্ততার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পর ‘নিখোঁজ’ সোনমকে অচেতন অবস্থায় উত্তরপ্রদেশের গাজীপুর থেকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে চিকিৎসাধীন সোনম পুলিশকে জানায়, এই হত্যার পরিকল্পনাকারী তিনি নিজেই এবং ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে খুন করিয়েছেন।

মেঘালয়ের পুলিশ মহাপরিচালক (ডিজিপি) ইদাশিশা নোংরাং জানান, সোনমের দেওয়া তথ্যে রাতভর অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে আরও তিন অভিযুক্তকে। এর মধ্যে একজনকে উত্তরপ্রদেশ থেকে এবং দুজনকে ইন্দোর থেকে আটক করা হয়।

অভিযুক্তরা স্বীকার করেছে, সোনম তাদের অর্থের বিনিময়ে রাজাকে হত্যার জন্য ভাড়া করেছিলেন। মেঘালয় পুলিশ জানিয়েছে, একটি পরকীয়া সম্পর্কের জেরে স্ত্রী সোনম, স্বামী রাজা রঘুবংশীকে খুন করার পরিকল্পনা করেন এবং প্রেমিক রাজ কুশওয়াহার সহায়তায় হত্যাকাণ্ডটি ঘটান।

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে এক্সে লিখেছেন, মেঘালয় পুলিশ রাজা হত্যা মামলায় মাত্র ৭ দিনের মধ্যে বড় সাফল্য অর্জন করেছে। গ্রেপ্তার হয়েছে মধ্যপ্রদেশের তিন আততায়ী । স্ত্রী আত্মসমর্পণ করেছে এবং আরও একজন পলাতককে ধরতে চলছে অভিযান।

জানা গেছে, ২৩ মে নববিবাহিত রাজা রঘুবংশী ও তার স্ত্রী সোনম মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ের চেরাপুঞ্জি ভ্রমণে যান। ২২ মে তারা নংরিয়াতে পৌঁছান এবং পরদিন একটি হোমস্টে থেকে চেক-আউট করেন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন দুজন। পরদিন তাদের ভাড়া করা স্কুটারটি সোহারারিম এলাকায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়।

১০ দিন পর ওয়েইসডং পার্কিং লটের নিচের একটি গভীর খাদে পাওয়া যায় রাজার মরদেহ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি ধারাল ছুরি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...