Home আন্তর্জাতিক ভারতীয় উপকূলে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজে অগ্নিকাণ্ড, নিখোঁজ ৪
আন্তর্জাতিকদুর্ঘটনা

ভারতীয় উপকূলে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজে অগ্নিকাণ্ড, নিখোঁজ ৪

Share
Share

ভারতের কেরালা উপকূলে সিঙ্গাপুরের পতাকাবাহী ‘এমভি উয়ান হাই ৫০৩’ নামের একটি কন্টেইনার জাহাজে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত চারজন। এই ঘটনা ঘটে সোমবার (৯ জুন) সকালে।

সংবাদমাধ্যম এনডিটিভি স্থানীয় একজন প্রতিরক্ষা জনসংযোগ কর্মকর্তার বরাতে জানিয়েছে, ৭ জুন ২৭০ মিটার লম্বা জাহাজটি কলম্বো ছেড়ে মুম্বাইয়ের দিকে রওনা হয়, যার পৌঁছানোর কথা ছিল ১০ জুন। চলতি পথে আন্ডারডেকে আগুন লাগে। সকাল সাড়ে ১০টায় প্রথমে এ খবরটি মুম্বাইয়ের মেরিটাইম অপারেশনস সেন্টার কোচিতে তাদের অংশীদারদের জানায়।

সংশ্লিষ্ট জনসংযোগ কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, ‘৯ জুন সকাল সাড়ে ১০টার দিকে ওই জাহাজটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। । খবর পাওয়ার পর তাৎক্ষণিক সহায়তা দেয়ার জন্য ভারতীয় নৌবাহিনী আইএনএস সুরাতকে ডাইভার্ট করে, যা কোচিতে নোঙ্গর করার কথা ছিল।’ ভারতের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, ৬৫০টিরও বেশি কন্টেইনার নিয়ে জাহাজটি কলম্বো থেকে মুম্বাই যাচ্ছিল।

দুর্যোগ ব্যবস্থাপনা সূত্র বলছে, প্রায় ২০টি কন্টেইনার ওই জাহাজ থেকে সমুদ্রে পড়ে গেছে বলে জানা গেছে। তবে আগুন লাগার আসল কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: এনডিটিভি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...