Home আন্তর্জাতিক পরলোক গমন করেছেন ‘দ্য ডে অভ দ্য জ্যাকাল’-এর লেখক ফ্রেডরিক ফোরসাইথ।
আন্তর্জাতিকজাতীয়প্রয়াণ দিবস

পরলোক গমন করেছেন ‘দ্য ডে অভ দ্য জ্যাকাল’-এর লেখক ফ্রেডরিক ফোরসাইথ।

Share
Share

থ্রিলার উপন্যাস ‘দ্য ডে অব দ্য জ্যাকাল’-এর জন্য খ্যাতিমান লেখক ফ্রেডেরিক ফরসাইথ ৮৬ বছর বয়সে মারা গেছেন। এই খবর নিশ্চিত করেছেন তার এজেন্ট।

ফরসাইথের এজেন্ট জোনাথন লয়েড একটি বিবৃতিতে বলেন, ‘ বিশ্বের সেরা থ্রিলার লেখকদের একজনকে হারালাম আমরা।’ ফরসাইথ ‘দ্য ওডেসা ফাইল’ এবং ‘দ্য ডগস অব ওয়ার’-এর মতো ২৫টিরও বেশি বই লিখেছেন, যা বিশ্বজুড়ে বিক্রি হয়েছে ৭৫ মিলিয়নেরও বেশি। তার প্রকাশক বিল স্কট-কের বলেন, ‘ আজও লক্ষাধিক পাঠকের হৃদয়ে অমলিন ফ্রেডির থ্রিলারগুলো। ’

১৯৩৮ সালে কেন্টে জন্ম নেওয়া ফরসাইথ রয়্যাল এয়ার ফোর্সে (আরএএফ) যোগ দেন ১৮ বছর বয়সে, পরবর্তীতে বিবিসি ও রয়টার্সের যুদ্ধ সংবাদদাতা হন।

২০১৫ সালে তিনি প্রকাশ করেন যে, তিনি ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-৬-এর জন্য ২০ বছরেরও বেশি কাজ করেছেন। তার অনেক কাল্পনিক কাহিনীই বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে উঠে এসেছে।

বেকারত্বের সময় তিনি তার প্রথম উপন্যাস ‘দ্য ডে অব দ্য জ্যাকাল’ (১৯৭১) লিখে অর্জন করেন খ্যাতি । তিনি বলেছিলেন, ‘আমি অর্থাভাবে, ঋণে ডুবে, বাসহীন, গাড়িহীন—কিছুই ছিল না। ভেবেছিলাম, ‘এই সংকট থেকে কীভাবে বের হব?’ তখনই মাথায় এল সবচেয়ে পাগলাটে সমাধান —একটি উপন্যাস লিখব।’

এই উপন্যাসটি লেখা ১৯৬৩ সালের পটভূমিতে, যেখানে একজন ইংরেজকে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট চার্লস দ্য গলকে হত্যার জন্য নিয়োগ দেয়া হয়। এটি ১৯৭৩ সালে এডওয়ার্ড ফক্স চলচ্চিত্র এবং ২০২৩ সালে এডি রেডমেইনের টিভি নাটক হিসেবে নির্মিত হয়।

এজেন্ট লয়েড আরও বলেন, ‘মাত্র কয়েক সপ্তাহ আগে আমি তার সাথে বসে তার জীবন নিয়ে একটি নতুন ও আবেগঘন তথ্যচিত্র দেখছিলাম—তার অসাধারণ জীবন আমাকে আবারও মুগ্ধ করেছিল।’

গায়িকা ও বন্ধু এলেইন পেজ, এক টুইটে তার ‘অসীম দুঃখ’ প্রকাশ করেন। কম্পোজার অ্যান্ড্রু লয়েড ওয়েবার (ফ্যান্টম অব দ্য অপেরা-এর সিক্যুয়েল ‘লাভ নেভার ডাইজ’-এ ফরসাইথের সাথে কাজ করেছিলেন) বলেন, ‘ তিনি ফ্যান্টম চরিত্রের রহস্য ও রোমান্স গভীরভাবে বুঝতেন। ধন্যবাদ, ফ্রেডেরিক—তোমার গল্পগুলি বেঁচে থাকবে যুগ যুগ ধরে।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...