Home আন্তর্জাতিক তানজানিয়ায় লরি-মিনিবাস সংঘর্ষ, নিহত হয়েছে ২৮ জন
আন্তর্জাতিকদুর্ঘটনা

তানজানিয়ায় লরি-মিনিবাস সংঘর্ষ, নিহত হয়েছে ২৮ জন

Share
Share

তানজানিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ২৮ জন। দেশটির কর্তৃপক্ষ রোববার (৮ জুন) এই তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় পুলিশ প্রধান বেঞ্জামিন কুজাগা জানিয়েছেন, শনিবার (৭ জুন) গভীর রাতে জাম্বিয়া সীমান্তবর্তী ইওয়াম্বি পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। খাড়া রাস্তা দিয়ে নামার সময় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় একটি মিনিবাসকে, ফলে মিনিবাসটি নিচে পড়ে একটি নদীতে ডুবে যায়। নিহতদের মধ্যে ১০ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে বলে কুজাগা জানান। তিনি লরিচালকের অবহেলাকেই দুর্ঘটনার জন্য দায়ী করেছেন ।

তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান এক্স (সাবেক টুইটার)-এর এক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি লেখেন, ” আমি অত্যন্ত শোকাহত, এই মর্মান্তিক দুর্ঘটনার খবর শুনে।”
তানজানিয়ায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৮ সালের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে দেশটিতে সরকারি হিসাবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ৩,২৫৬ জন। তবে ধারণা করা হয় প্রকৃত মৃত্যুসংখ্যা ১৩,০০০ থেকে ১৯,০০০-এর মধ্যে হতে পারে।

এর আগে উত্তর তানজানিয়ায় ২০২৪ সালে আরো একটি বড় দুর্ঘটনায় একজন আমেরিকান, একজন দক্ষিণ আফ্রিকান ও একজন কেনিয়ান নাগরিকসহ মৃত্যু হয় অন্তত ২৫ জনের।
সূত্র: এএফপি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...