Home আঞ্চলিক সিটি রেড ক্রিসেন্টের উদ্যোগে কুরবানির মাংস বিতরণ: শতাধিক মানুষের মুখে হাসি
আঞ্চলিকইসলামঈদজাতীয়ধর্ম ও জীবন

সিটি রেড ক্রিসেন্টের উদ্যোগে কুরবানির মাংস বিতরণ: শতাধিক মানুষের মুখে হাসি

Share
Share

মো: রেজাউল মোস্তফা (চট্টগ্রাম মহানগর) প্রতিনিধি।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে এবং কাতার রেড ক্রিসেন্টের সহযোগিতায় নগরীর শতাধিক মানুষের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়েছে।

রবিবার নগরীর লালদীঘির পাড়স্থ পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে এই মাংস বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, “কুরবানি আমাদের ত্যাগের শিক্ষা দেয়। রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা নিঃস্বার্থভাবে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন—এটাই মানবতার প্রকৃত দৃষ্টান্ত।”

সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের সদস্য ডা. ফারহানাজ মাবুদ সিলভী, জিয়াউল হক সোহেল, সিটি যুব রেড ক্রিসেন্টের প্রধান আ. ন. ম. তামজীদ, দুর্যোগ ও মানবিক সাড়া বিভাগের বিভাগীয় প্রধান মো. রকিবুল ইসলামসহ যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।

সভাপতি জানান, ঈদের আনন্দ সমাজের সকল স্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...