Home আঞ্চলিক নোয়াখালীতে নানার বাড়ির পুকুরে ডুবে মৃত্যু হয়েছে ভাই-বোনের।
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

নোয়াখালীতে নানার বাড়ির পুকুরে ডুবে মৃত্যু হয়েছে ভাই-বোনের।

Share
Share

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে ডুবে মৃত্যু হয়েছে দুই ভাই-বোনের। এ ঘটনা ঘটে সোমবার (৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের উত্তর চরমহিউদ্দিন গ্রামের আলাউদ্দিনের বাড়িতে।

মৃতরা হলো- একই ইউনিয়নের চরমহিউদ্দিন গ্রামের মো. জিহাদের মেয়ে ফারিয়া আক্তার (৪) ও কুমিল্লার লাকসামের মো. রকির ছেলে মো. তাহাসিন (৫)।  সম্পর্কে তারা আপন খালাতো ভাই-বোন।

স্থানীয়রা জানান, মায়ের সঙ্গে ঈদের দ্বিতীয় দিন নানার বাড়িতে বেড়াতে আসে খালাতো ভাই-বোন। বিকেলে বসতঘরের পাশে শিশু দুটি খেলা করছিল। খেলতে খেলতে তারা ঘরের পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা অণেকক্ষণ তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এরপর বিকেল সাড়ে ৫টার দিকে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

চরজব্বার থানার ওসি শাহীন মিয়া বলেন, পানিতে পড়ে ভাই-বোনের মৃত্যুর বিষয়টি শুনেছি। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...