Home জাতীয় দেশে শনাক্ত হয়েছে নতুন ধরনের করোনা ভাইরাস
জাতীয়

দেশে শনাক্ত হয়েছে নতুন ধরনের করোনা ভাইরাস

Share
Share

আবারও দেশে নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্ত হচ্ছে। গত এক সপ্তাহে ১৩৪ জনের নমুনা পরীক্ষায় ভাইরাস সনাক্ত করা গেছে ৩৬ জনের শরীরে। এই সপ্তাহে একজন মারা গেছেন। ধারণা করা হচ্ছে, নতুন করে আবারও অনেক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন।

তবে মেডিসিন ও বক্ষব্যাধী বিশেষজ্ঞ চিকিৎসক রাজীব কুমার সাহা এখনই আতঙ্কিত না হয়ে হাইজিন মেনে চলার পরামর্শ দিয়েছেন ।

বিশ্বে তিন বছর ভয়াবহ তাণ্ডব চালানোর পর যখন মহামারি করোনা ভাইরাস নির্মূলের আশা জেগেছিল। সম্প্রতি আবারও তা মাথাচাড়া দিয়ে উঠছে। পাশের দেশ ভারতেও দেখা দিয়েছে ভয়াবহ রুপ।

গত দুই সপ্তাহ ধরে দেশেও নতুন করে করোনা শনাক্তের খবর পাওয়া গেছে। এছাড়া ৫ জুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

সবশেষ ৮ জুন স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ৪ জনের পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে তিন জনের শরীরে। যা নমুনা পরীক্ষার ৭৫ শতাংশই আক্রান্ত।

ওমিক্রন ধরনের নতুন এ ভ্যারিয়েন্টের সংক্রমণ হার বেশি জানিয়ে চিকিৎসকরা জানান, সম্ভাবনা রয়েছে আবারও অনেক মানুষকে আক্রান্ত করার। তবে, এখনই আতঙ্কিত হওয়ার সময় নয় বলেও জানান মেডিসিন ও বক্ষব্যাধী বিশেষজ্ঞ চিকিৎসক রাজীব কুমার সাহা।

কোভিড নাইনটিন এর লক্ষণের সঙ্গে নতুন ভ্যারিয়েন্টের লক্ষণের পার্থক্য নেই জানিয়ে চিকিৎসক রাজীব কুমার সাহা বলেন, নিয়মিত হাইজিন মেইনটেইন এবং লক্ষণ প্রকাশের পর চিকিৎসা নিতে হবে।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য সুরক্ষায় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারে সবাইকে অনুরোধ জানিয়েছে। বিশেষ করে, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের ভিড়যুক্ত স্থান এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয়। এছাড়া দেশের বিভিন্ন স্থল/নৌ/ বিমান বন্দর সমূহে হেলথ স্ক্রিনিং এবং দেশের প্রবেশপথ সমূহে থার্মাল স্ক্যানার/ ডিজিটাল হেল্ড থার্মোমিটারের মাধ্যমে নন টাচ টেকনিকে তাপমাত্রা নির্ণয় করাসহ দেওয়া হয়েছে সতর্ক থাকার নির্দেশনা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...