Home আন্তর্জাতিক মারা গেছেন কোরিয়ার উদীয়মান মডেল কিম জং সুক
আন্তর্জাতিক

মারা গেছেন কোরিয়ার উদীয়মান মডেল কিম জং সুক

Share
Share

আবারও কোরিয়ার বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। দক্ষিণ কোরিয়ার উদীয়মান মডেল কিম জং সুক মারা গেছেন। মাত্র ২৯ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন এই মডেল-তারকা। চলতি মাসের ৪ জুন মারা কিং জং সুক। যদিও পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে দুই দিন পর।

মডেলের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন তার ভক্তরা। সোশ্যাল মিডিয়া জুড়ে বইছে শোকের ছায়া। অনেকেই তার স্মৃতিচারণ করে আবেগঘন বার্তা পোস্ট করছেন।

প্রথমে কিমের ঘনিষ্ঠ এক বন্ধু সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যুর খবরটি শেয়ার করেন। পরে আরেক বন্ধু স্মৃতিসৌধের একটি ছবি পোস্ট করে লেখেন, “আমি এখনও বিশ্বাস করতে পারছি না… আশা করি এখন শান্তিতে আছেন, কোনও ব্যথা ছাড়াই।”

এদিকে, কিমের মৃত্যুকে ঘিরে ইতোমধ্যে অনলাইনে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে । গুজবের সূত্রপাত ঘটে গিওংগি-ডোর হানামে ঘটে যাওয়া একটি ঘটনার সঙ্গে কিমের নাম জড়িয়ে।

সেখানে ২০ বছর বয়সী এক যুবক তার বান্ধবীকে লাঞ্ছিত করার পর বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন। যদিও এই ঘটনায় কিম জং সুকের কোনো সম্পৃক্ততার প্রমাণ মেলেনি।

গুজবের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে কিমের পরিবার একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে। এতে তারা অনুরোধ জানান, “অনুগ্রহ করে আমাদের এই দুঃসময়ে গুজব ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে আমাদের যন্ত্রণা আরও বাড়াবেন না।”

প্রয়াত মডেলের বোন এক পোস্টে জানান, তারা কিম জং সুককে নির্দোষ প্রমাণ করতে প্রয়োজনে অফিসিয়াল পুলিশ রেকর্ড এবং কিমের মৃত্যুর আগের শেষ কথোপকথন প্রকাশ করবেন। সেই সঙ্গে হুঁশিয়ারি দেন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে তারা আইনি ব্যবস্থাও নেবেন ।  তবে কিভাবে কিমের মৃত্যু হয়েছে, সে বিষয়ে পরিবার কিংবা স্থানীয় প্রশাসন এখনও পর্যন্ত কিছু জানায়নি। রহস্য আরও ঘনীভূত হচ্ছে বিষয়টিকে ঘিরে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...