Home আঞ্চলিক কানাডায় নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন আব্দুল্লাহ হিল রাকিব
আঞ্চলিকআন্তর্জাতিকজাতীয়

কানাডায় নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন আব্দুল্লাহ হিল রাকিব

Share
Share

কানাডায় নৌকাডুবির ঘটনায় নিহত হয়েছেন টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ হিল রাকিব।

এই দুর্ঘটনা ঘটে স্থানীয় সময় রোববার (৮ জুন) বিকেলে কানাডার অন্টারিও প্রদেশের কাওয়ার্থা লেইকস অঞ্চলের স্টারজন লেকে ।

বাংলাদেশ সময় সোমবার (৯ জুন) সকাল ৭টার দিকে মৃত্যুর খবর নিশ্চিত করেন, বিজিএমইএর সাবেক পরিচালক ও ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল।

বিজিএমইএ’র প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন এক বিজ্ঞপ্তিতে বলেন, গতকাল কানাডার স্টারজন লেকে একটি নৌকাডুবির ঘটনায় টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ’র সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ হিল রাকিব নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কানাডিয়ান প্রেসের খবরে বলা হয়েছে, তিনজন যাত্রীকে নিয়ে বিকেল ৩টার কিছু পর একটি ক্যানো উল্টে যায়। তাদের মধ্যে একজন সাঁতরে তীরে ফিরতে সক্ষম হলেও আব্দুল্লাহ হিল রাকিব ও সাইফুজ জামান মারা যান পানিতে ডুবে।

রাকিব ২০১৩ থেকে ২০১৫ এবং ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা দুটি মেয়াদে বিজিএমইএর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...