Home জাতীয় অপরাধ কুমিল্লায় দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা 
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

কুমিল্লায় দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা 

Share
Share

কুমিল্লার তিতাসে বাক প্রতিবন্ধী দুই মেয়েকে বিষ খাইয়ে হত্যার পর মনু মিয়া নামে বাক প্রতিবন্ধী বাবাও আত্মহত্যার চেষ্টা করেছেন ।

এ ঘটনা ঘটে সোমবার (৯ জুন) সকালে তিতাস উপজেলার তুলাকান্দি গ্রামে । মৃতরা হলেন- শিশু মনিরা (১০) এবং ফাতিহা (৬)। আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য মনু মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বাবা মনু মিয়া এবং মেয়ে মনিরা ও ফাতিহা তিনজনই প্রতিবন্ধী।

স্থানীয়রা জানান, মনু মিয়া পরিবারের অসচ্ছলতা, অভাব অনটনের কারণেই দুই মেয়েকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। দুই মেয়ে মারা গেলেও উন্নত চিকিৎসার জন্য মনু মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
তারা আরো বলেন, দীর্ঘদিন ধরে বাক প্রতিবন্ধী মনু মিয়া কোনো কাজ কর্ম করতে পারে না। এর মধ্যে দুই মেয়ে বাক প্রতিবন্ধী। শারীরিক অবস্থা, দরিদ্রতা ও প্রতিবন্ধকতা নিয়ে হতাশা কাজ করছিল তার ভেতরে। হতাশা থেকেই মনু মিয়া নিজেও বিষপান করেছে এবং মেয়ে দুটিকেও বিষ পান করিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে কোনো ধরনের কলহ ছিল না তাদের পারিবারে।

তিতাস উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা মো. সরফরাজ হোসেন খান জানান, সকাল ৮টায় মনু মিয়া এবং তার দুই মেয়েকে নিয়ে আসা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই মনিরা ও ফাতিহার মৃত্যু হয়। পুলিশের কাছে আমরা মরদেহ দুটি হস্তান্তর করেছি।

তিতাস থানার ওসি মো. শহীদ উল্লাহ বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...