Home আঞ্চলিক রংপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণহানি ঘটেছে কলেজ শিক্ষার্থীর
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

রংপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণহানি ঘটেছে কলেজ শিক্ষার্থীর

Share
Share

রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন তারিক মাহমুদ উৎস (২৩) নামে এক কলেজ শিক্ষার্থী। দুর্ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন।

রংপুর-সৈয়দপুর মহাসড়কের খিয়ার জুম্মা বাজারসংলগ্ন নেংটিছিড়া ব্রিজের সামনে রোববার (৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকার একটি কলেজের ফিজিওথেরাপি বিষয়ে শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন নিহত তারিক মাহমুদ উৎস। তার বাড়ি রংপুর নগরীর লালবাগ এলাকার বালাপাড়ায়, তিনি নুরুজ্জামান বকুলের ছেলে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, তারিক ও তার এক বন্ধু মোটরসাইকেলে করে রংপুর থেকে সৈয়দপুর যাচ্ছিলেন । পথে বিপরীত

দিক থেকে আসা একটি লোকাল বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তারিকের এবং গুরুতর আহত হন তার সহযাত্রী। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তারাগঞ্জের হাইওয়ে থানার ওসি মোস্তাফিজ রহমান জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...