Home আঞ্চলিক সরাইলে মুরগির হাড় গলায় আটকে মৃত্যু হয়েছে শিশুর
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

সরাইলে মুরগির হাড় গলায় আটকে মৃত্যু হয়েছে শিশুর

Share
Share

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গলায় মুরগির হাড় আটকে মর্মান্তিক মৃত্যু হয়েছে আসাদুল্লাহ নামে ১৪ মাস বয়সী শিশুর ।

উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া পান্ডবহাটি এলাকায় শনিবার (৭ জুন) ঈদের দিন দুপুরে এ ঘটনা ঘটে। মৃত আসাদুল্লাহ ওই গ্রামের মাওলানা আশরাফুল মিয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে শিশুটির মা নিজে খাওয়ার সময় সন্তানের হাতে একটি মুরগির হাড় তুলে দেন। শিশুটি সেটি মুখে দিয়ে খেলছিল। একপর্যায়ে হঠাৎ পড়ে গিয়ে গলায় হাড়টি আটকে যায়।

তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন হাড়টি বের করে আনার চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে শিশুটিকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডাঃ শুভজিৎ ঘোষ তাকে তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সাদেক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মৃত্যুর ঘটনায় শিশুর পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...