Home বিনোদন চলচ্চিত্র ‘তাণ্ডব’ সিনেমার শো চলাকালে ছায়াবাণী হলে দর্শকদের ভাঙচুর, লুটপাটের অভিযোগ
চলচ্চিত্রজাতীয়দুর্ঘটনাবিনোদন

‘তাণ্ডব’ সিনেমার শো চলাকালে ছায়াবাণী হলে দর্শকদের ভাঙচুর, লুটপাটের অভিযোগ

Share
Share

ময়মনসিংহ সদরের ঐতিহ্যবাহী সিনেমা হল ছায়াবাণীতে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ প্রদর্শনের সময় এক অপ্রীতিকর ঘটনা ঘটে গেল ।

কারিগরি ত্রুটির কারণে সিনেমা বন্ধ হয়ে গেলে শনিবার (৭ জুন) বিকেলে ক্ষুব্ধ দর্শকেরা ভাঙচুর চালায় এবং ক্যাশ কাউন্টার থেকে টাকা লুটের অভিযোগ ওঠে।

হল কর্তৃপক্ষ জানায়, বিকেল সাড়ে তিনটার শো চলাকালে টেকনিক্যাল সমস্যায় হঠাৎ বন্ধ হয়ে যায় সিনেমা। এতে দর্শকেরা উত্তেজিত হয়ে ওঠেন উপস্থিত । তারা হলের আসন, জানালা-দরজা, টিকিট কাউন্টার, এমনকি পোস্টারও ভাঙচুর করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুনরায় শো চালু হয় সন্ধ্যা ৬টা থেকে।

দর্শক আল-আমীন হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “ঈদের মতো গুরুত্বপূর্ণ সময়ে যান্ত্রিক ত্রুটি মেনে নেয়া যায় না। টিকিট কাটতেও কষ্ট হয়েছে, হলের ভেতরে পানি, আর সিনেমা শেষ হওয়ার আগেই বন্ধ—এটা দর্শকদের সঙ্গে অন্যায়।”

হলটির ক্যাশিয়ার আল-আমীন শেখ বলেন, হঠাৎ করেই সমস্যা হয়েছিল, দ্রুত সমাধানও করেছি। কিন্তু দর্শকেরা যেভাবে চেয়ার ছুঁড়ে মারতে শুরু করে, তাতে বড় দুর্ঘটনাও ঘটতে পারত। কিছু টাকা লুটও হয়েছে।

এই হলটি ময়মনসিংহ শহরের একমাত্র চালু সিনেমা হল, যেখানে ঈদ ছাড়া বছরের বাকি সময় দর্শক সংকট লেগেই থাকে। ইতোমধ্যেই অজন্তা, অলকা, পূরবী, সেনা অডিটোরিয়ামের মতো হলগুলো বন্ধ হয়ে গেছে। এখন কেবল কোনো রকমে টিকে আছে ছায়াবাণী।

তিন নম্বর ফাঁড়ির এএসআই মো. রাসেল বলেন, ভাঙচুরের খবর পেয়ে আমরা দ্রুত হলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। অনেকেই আবেগের বশে এমন কাণ্ড ঘটিয়ে বসে। কিন্তু আইন হাতে নেয়া ঠিক নয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...