Home আন্তর্জাতিক ঈদের পরদিন ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছে ৭৫ জন ফিলিস্তিনি
আন্তর্জাতিক

ঈদের পরদিন ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছে ৭৫ জন ফিলিস্তিনি

Share
Share

ফিলিস্তিনের গাজা উপত্যকা ঈদের আনন্দ ভুলে মুখোমুখি হয়েছে ভয়াবহ মৃত্যু ও ধ্বংসের। ঈদুল আজহার দ্বিতীয় দিন, ইসরায়েলি বিমান বাহিনীর একাধিক হামলায় অন্তত ৭৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন । আহত হয়েছেন আরও শতাধিক। নিহতদের মধ্যে এক পরিবারের ১৬ জন সদস্য রয়েছে, যাদের ৬ জনই শিশু।

রাতের আঁধারে হামলার শিকার হয় গাজা সিটির সাবরা এলাকায় বসবাস করা ওই পরিবারটি। গাজার সিভিল ডিফেন্স বিভাগের মুখপাত্র মাহমুদ বাসেল জানান, কোনো ধরনের সতর্কবার্তা বা সাইরেন দেওয়া হয়নি হামলার আগে। ধ্বংসস্তূপের নিচে এখনও অন্তত ৮৫ জন আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে। “এটি ছিল ঠাণ্ডা মাথায় পরিকল্পিত গণহত্যা। নিহতদের সবাই বেসামরিক মানুষ, যাদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।” বলে রয়েছে বলে তিনি জানান।

হামেদ কেহিল ( গাজা সিটির বাসিন্দা) বলেন, “অতীতে ঈদের সকালে আত্মীয়-পরিজনের সঙ্গে মিলিত হতাম আমরা। এবারের ঈদে আমরা কফিন কাঁধে নিয়ে ঘুরছি। শিশুরা নতুন পোশাকের বদলে রক্তে ভেজা কাপড় পড়েছে।”

অন্য আরেক বাসিন্দা হাসান আলখোর বলেন, “ ইসরায়েল গত দুই বছরে যা করেছে, তার জন্য একদিন সৃষ্টিকর্তার কাছে নেতানিয়াহুকে জবাবদিহি করতে হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...