Home ধর্ম ও জীবন ইসলাম রাজধানীতে কোরবানির মাংস কাটতে গিয়ে ৭৭ জন আহত হয়েছে।
ইসলামঈদজাতীয়দুর্ঘটনাধর্ম ও জীবন

রাজধানীতে কোরবানির মাংস কাটতে গিয়ে ৭৭ জন আহত হয়েছে।

Share
Share

রাজধানী ঢাকায় ঈদুল আজহার কোরবানি কার্যক্রম চলাকালে অসাবধানতায় ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন অন্তত ৭৭ জন। এসব আহত ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ঈদের দিন শনিবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত চিকিৎসা নিতে আসেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মুশতাক আহমেদ জানান, ঈদের দিন কোরবানি দিতে গিয়ে ঢাকাসহ আশপাশের এলাকা থেকে ধারালো অস্ত্র ব্যবহারে অসতর্কতার কারণে আহত হয়ে অন্তত ৭৭ জন হাসপাতালে আসেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ভর্তি করা হয়েছে, আর বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়।

ঈদুল আজহায় প্রতিবছর পশু জবাই ও মাংস কাটার সময় অসতর্কতা, অভিজ্ঞতার অভাব এবং নিরাপত্তা ব্যবস্থা না মেনেই অনেকে ছুরি, চাপাতি বা দা ব্যবহার করে থাকেন। এতে দুর্ঘটনা ঘটে এবং অনেকেই ছোট-বড় আহত হন।

চিকিৎসকরা বলছেন, বাড়তি সতর্কতা জরুরি কোরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্র ব্যবহারের সময় । অভিজ্ঞ কারিগরের সহায়তা নেওয়া এবং ছোটদের দূরে রাখা উচিত। একইসঙ্গে গ্লাভস ও সুরক্ষা সামগ্রী ব্যবহার করলে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমে যাবে।

আমাদের মনে রাখা উচিত ঈদের মতো আনন্দঘন সময় যেন দুর্ঘটনায় মলিন না হয়, সেজন্য সতর্কতার সঙ্গে সবাইকে কোরবানি কার্যক্রম পরিচালনা করতে হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...