Home আঞ্চলিক ঈদযাত্রায় সন্তানকে বাঁচাতে মা দিলেন নদীতে ঝাঁপ, অতঃপর…
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ঈদযাত্রায় সন্তানকে বাঁচাতে মা দিলেন নদীতে ঝাঁপ, অতঃপর…

Share
Share

স্বজনদের সঙ্গে ঈদুল আজহা পালন করতে ঢাকা থেকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাওয়ার পথে ছেলেকে বাঁচাতে গিয়ে মারা গেছেন মা নয়ন মনি।

উপজেলার পুরানঘাট পশ্চিমপাড়া গ্রামের সামনে মাহারাম নদীতে শুক্রবার (৬ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মৃত নয়ন মনি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পুরানঘাট গ্রামের মতিউর রহমানের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতের গাড়িতে ঢাকা থেকে শিশুসন্তান তায়েব হোসেনকে কোলে নিয়ে তাহিরপুরে গ্রামের বাড়ি যাচ্ছিলেন নয়ন মনি। শুক্রবার দুপুরে স্থানীয় একতা বাজার থেকে নৌকাযোগে মাহারাম নদী পাড় হয়ে বাড়ির ঘাটে যাওয়া মাত্রই তায়েব হোসেন মায়ের কোল থেকে লাফ দিয়ে পানিতে পড়ে যায়।

এ সময় মা শিশুকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেন। শিশুকে উদ্ধার করে নৌকায় উঠানোর সময় হাত পিছলে মা পানিতে তলিয়ে যান। পরে নৌকার মাঝিসহ স্থানীয়রা নয়ন মনিকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাসুক মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, খুবই মর্মান্তিক ঘটনা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...