Home ধর্ম ও জীবন ইসলাম শাহবাগের চাঁদ মসজিদে হামজাদের ঈদের নামাজ আদায়
ইসলামঈদখেলাধুলাজাতীয়ধর্ম ও জীবনফুটবল

শাহবাগের চাঁদ মসজিদে হামজাদের ঈদের নামাজ আদায়

Share
Share

হামজা-ফাহামেদুলসহ জাতীয় ফুটবল দলের সদস্যরা পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। ক্যাম্পে থাকা ফুটবলাররা রাজধানীর শাহবাগের চাঁদ মসজিদে সকাল ৭ টার জামায়াতে অংশ নেন ।সকালে নামাজে অংশ নেন হামজা, জামাল, ঈসা, ফাহমেদুলরা। এরপর হোটেলে ফিরে যান তারা।

সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে ক্যাম্প চলমান থাকায় ফুটবলাররা ছুটি পাননি । তাই ঈদের আনন্দ দলগতভাবে ভাগাভাগি করে নেন তারা।

ঈদের কারণে খেলোয়াড়রা বেলা ২ টা পর্যন্ত পরিবারের সাথে দেখা করার সুযোগ পাবেন । তবে এদিনও অনুশীলন করবে কাবরেরার দল। জাতীয় স্টেডিয়ামে বিকেলে হবে টিম ট্রেনিং। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে জামাল ভূইয়ার দল।

আগামী ১০ জুন এশিয়ান বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তার আগে গত ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। যদিও সে ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়ে দলের ফুটবলাররা বেশ ফুরফুরে মেজাজেই আছেন।
হামজা চৌধুরী, ফাহামেদুল ইসলাম ও সমিত সোম সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলতে আগেভাগেই দেশে আসেন। ভুটান ম্যাচে হামজা ও ফাহামেদুল খেললেও সমিত খেলেননি। কারণ, সমিত ম্যাচের দিন সকালে ঢাকায় এসে পৌঁছেছিলেন।

এরপর হামজা-ফাহামেদুলরা সিঙ্গাপুর ম্যাচের জন্য আর ফিরে যাননি । তারা রয়ে গেছেন দলের সঙ্গেই। আজ ঈদুল আজহা’র নামাজও তারা একসাথেই আদায় করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...