Home আন্তর্জাতিক গাজায় ভবন ধসে নিহত হয়েছে পাঁচ ইসরায়েলি সেনা
আন্তর্জাতিক

গাজায় ভবন ধসে নিহত হয়েছে পাঁচ ইসরায়েলি সেনা

Share
Share

গাজার মুক্তিকামী সশস্ত্র যোদ্ধাদের পাতা ফাঁদে পা দিয়ে পাঁচ ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে । অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি ভবন ধসে নিহত হয়েছে দখলদার পাঁচ সেনা। এ সময় আহত হয় আরও দুই ইসরায়েলি সেনা। যাদের অবস্থা ‘বেশ গুরুতর’ বলে জানা গেছে।

শুক্রবার (৬ জুন) আলজাজিরা (আরবি) জানিয়েছে, গাজার খান ইউনিসের একটি ভবনে ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধারা বোমা পুঁতে রাখে। ইসরায়েলের এলিট ডিভিশনের ১২ সেনা ওই ভবনে ঢুকলে সেটি বিস্ফোরিত হয়। এতে ভবনটি ধসে পড়ে তাদের ওপর।

চলতি মাসের শুরুতে গাজায় স্থল হামলায় অংশ নিতে আসা ইসরায়েলি সেনাদের জন্য এটিকে একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। হামাসসহ ফিলিস্তিনপন্থি সশস্ত্র যোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে পড়ছে ইসরায়েলি বাহিনী।

অন্যদিকে, ইসরায়েলি বাহিনী পবিত্র ঈদুল আজহার দিনেও গাজায় ৪২ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এ ছাড়া একমাত্র মার্কিন সহায়তা সংস্থা গাজাবাসীদের জন্য ত্রাণের খাবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে । ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ৫৫ হাজার ফিলিস্তিনি। এ সময় আহত হয়েছেন আরও কয়েক লাখ মানুষ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...