Home জাতীয় বগুড়ায় ঈদগাহে যাওয়ার পথে প্রাণ গেল বাবা-ছেলের
জাতীয়দুর্ঘটনা

বগুড়ায় ঈদগাহে যাওয়ার পথে প্রাণ গেল বাবা-ছেলের

Share
Share

শনিবার (৭ জুন) সকাল ৭টার দিকে বগুড়ার শাজাহানপুরে ঈদের নামাজ আদায় করতে ঈদগাহে যাওয়ার পথে বাসচাপায় নিহত হয়েছেন বাবা-ছেলে।

শাজাহানপুর উপজেলার নয়মাইল বামুনীয়া মন্ডলপাড়া এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চান মিয়া (৩৫) ও তার শিশু সন্তান আব্দুল্লাহ (৫)।

নিহত চান মিয়া বামুনীয়া মন্ডলপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি নাবিল এন্টারপ্রাইজ নামের ঢাকা-বগুড়া বাসের চালক ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম বেলাল জানান, পাঁচ বছর ছেলে আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে চান মিয়া ঈদের নামাজ আদায় করার জন্য বাড়ি থেকে বের হন । বাড়ি থেকে ২০০ গজ দূরে ঢাকা-বগুড়া মহাসড়কের পূর্ব পাশে গ্রামের ঈদগাহ মাঠ।

এ সময় রাস্তা হওয়ার জন্য প্রথমে ছেলেকে রাস্তার মাঝখানের ডিভাইডার পার করে দিয়ে নিজে ডিভাইডার টপকে পার হতেই ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলে মারা যান। ঈদের দিনে মর্মান্তিক এই অকাল মৃত্যুতে পরিবার ও আশপাশে চরম শোকের ছায়া নেমে এসেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...