Home আন্তর্জাতিক ধ্বংসস্তূপে ঈদের নামাজ শেষে নতুন হামলার হুঁশিয়ারি পেল গাজাবাসী
আন্তর্জাতিকইসলামঈদধর্ম ও জীবন

ধ্বংসস্তূপে ঈদের নামাজ শেষে নতুন হামলার হুঁশিয়ারি পেল গাজাবাসী

Share
Share

চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে গাজাবাসীরা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে কোনোরকমে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন । যেখানে বিশ্ব মুসলিম উম্মাহ পশু জবাইয়ের মাধ্যমে আল্লার সন্তুষ্টি অর্জনের ব্যাপক আয়োজন চালাচ্ছে, সেখানে নিজেদের প্রাণ বাঁচাতে পথ খুঁজছেন গাজাবাসী।  দখলদার ইসরায়েলি সেনারা ঈদের দিনেও হামলা বন্ধ রাখেনি। কোনরকম নামাজ শেষ করে গাজাবাসীরা শুনতে পেল ইসরায়েলি হামলার নতুন হুঁশিয়ারি।

শুক্রবার (৬ জুন) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, ধ্বংসপ্রাপ্ত শহরের মাঝে ঈদের প্রার্থনায় অংশ নেয় গাজার পুরুষ ও শিশুরা। তবে ঈদের দিনটিতেও সেখানে খাবার ও নিরাপত্তার তীব্র সংকট চলেছে।

দক্ষিণ গাজার খান ইউনিস শহরে নামাজ শেষে কামেল এমরান বলেছেন, ফিলিস্তিনি জনগণের জীবনে সবচেয়ে ভয়াবহ ঈদ এটা । গাজাবাসীর সবকিছু কেড়ে নিয়েছে এই অন্যায় যুদ্ধ । খাবার নেই, ময়দা নেই, মাথার ওপর ছাদ নেই, মসজিদ নেই, ঘর নেই, এমনকি বিছানাও নেই। ভয়াবহ কঠিন অবস্থা।

এদিকে ইসরায়েল নতুন করে জানিয়ে দিয়েছে, উত্তর গাজায় তারা শিগগিরই তীব্র সামরিক অভিযান শুরু করতে যাচ্ছে। এর আগে তারা অভিযোগ করেছিল, ইসরায়েলের দিকে ওই অঞ্চল থেকেই রকেট ছোড়া হয়েছে।

গত দুই মাসের বেশি সময় ধরে গাজায় খাদ্য ও ত্রাণ প্রবেশে বাধা ছিল। সাম্প্রতিক সময়ে কিছু সহায়তা ঢুকতে পারলেও জাতিসংঘ জানিয়েছে, লুটপাট ও চলাচলে নিষেধাজ্ঞার কারণে এসব সঠিকভাবে বিতরণ করতে পারছে না তারা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...