Home জাতীয় অপরাধ সাভারে ঈদের আগের রাতে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা।
অপরাধআইন-বিচারজাতীয়দুর্ঘটনা

সাভারে ঈদের আগের রাতে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা।

Share
Share

শুক্রবার (৬ জুন) রাত ১০টার দিকে সাভারে স্ত্রীর সামনে রুবেল মিয়া নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এই ঘটনা ঘটে সাভারের চৌরঙ্গী মার্কেটের পেছনে মুরগি পট্টিতে ।

ইশা (নিহত রুবেল মিয়ার স্ত্রী) জানান, তিনিসহ তার স্বামী রুবেল মিয়া চৌরঙ্গী মার্কেটের পেছনে মুরগি পট্টিতে যান ঈদের দিনে রোস্ট রান্নার জন্য মুরগি কিনতে।

এ সময় বাশার ও ওয়াইদুল নামে তাদের পূর্ব পরিচিত দুই যুবক তার স্বামীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন এবং দাবি করেন তার স্বামীর কাছে অনেক টাকা পান। এ সময় ওই যুবকদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা দেশীয় অস্ত্র দিয়ে তার স্বামী রুবেল মিয়ার মাথায় কোপ দেন। এবং তার ব্যাগে থাকা ১৫ হাজার টাকা ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যান।

পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা রুবেল মিয়াকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোরওয়াদী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...