Home ধর্ম ও জীবন ইসলাম ঈদ জামাত শেষে রাজধানীতে চলছে পশু কোরবানি
ইসলামঈদজাতীয়দিবসধর্ম ও জীবন

ঈদ জামাত শেষে রাজধানীতে চলছে পশু কোরবানি

Share
Share

রাজধানীসহ সারাদেশে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে  শুরু হয়েছে পশু কোরবানি। ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সামর্থ্যানুযায়ী পশু কোরবানি করছেন।

শনিবার (৭ জুন) সকালে ঈদের জামাত শেষে মুসল্লিরা পাড়া-মহল্লায়, নিজ নিজ এলাকায় কোরবানির কাজ শুরু করেন। ঢাকার বিভিন্ন অলিগলি, গ্যারেজ, খোলার মাঠ কিংবা বাসার সামনের রাস্তায় কোরবানির দৃশ্য দেখা যায়।

অনেকেই পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে ব্যস্ত সময় পার করছেন।

সরেজমিনে দেখা গেছে, কোরবানির কাজে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন কসাইরাও । একের পর এক পশু জবাই করে চামড়া ছাড়িয়ে দ্রুত মাংস প্রস্তুত করে দিচ্ছেন তারা। কোরবানির পাশাপাশি চলছে গোশত বণ্টনের প্রস্তুতিও।

তবে আজ ঈদের প্রথম দিন হলেও অনেকে দ্বিতীয় ও তৃতীয় দিনেও কোরবানি করবেন বলে জানিয়েছেন। যাদের একাধিক পশু রয়েছে বা কসাই সংকটে পড়েছেন, তারা কোরবানি সম্পন্ন করবেন ঈদের পরের দিনগুলোতে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...