Home আঞ্চলিক জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে মৃত্যু হয়েছে দুই বোনের
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে মৃত্যু হয়েছে দুই বোনের

Share
Share

শুক্রবার (৬ জুন) দুপুরের দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে মৃত্যু হয়েছে আপন দুই বোনের।

উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিণ কাইচাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো ওই গ্রামের সুমন মোল্লার মেয়ে নাফিজা (৬) ও নাজিফা (৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির উঠানে খেলছিল নাফিজা ও নাজিফা। এসময় সবার অজান্তে বাড়ির পাশে একটি ডোবায় পড়ে যায় তারা। তাদের না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে।
একপর্যায়ে ডোবা থেকে উদ্ধার করে তাদের দ্রুত নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাড়ির উঠানে খেলা করছিল দুই বোন নাফিজা ও নাজিফা । খেলা করতে করতে তারা বাড়ির পাশে বৃষ্টির পানি জমে থাকা একটি ডোবায় পড়ে মারা যায়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...