Home জাতীয় অপরাধ হঠাৎ মহাখালী বাস টার্মিনালে হাজির উপদেষ্টা আসিফ, লাবিবা ক্ল্যাসিককে জরিমানা।
অপরাধজাতীয়দুর্ঘটনা

হঠাৎ মহাখালী বাস টার্মিনালে হাজির উপদেষ্টা আসিফ, লাবিবা ক্ল্যাসিককে জরিমানা।

Share
Share

কোরবানির ঈদকে সামনে রেখে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) যাত্রী ভোগান্তি কমাতে এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে মহাখালী বাস টার্মিনালে অভিযান পরিচালনা করছে । অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

অভিযানকালে শুক্রবার (৬ জুন) সকালে, ভ্রাম্যমাণ আদালত লাবিবা ক্লাসিক লিমিটেড নামের পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে। মূলত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৮০ ধারায় এই জরিমানা আদায় করা হয়।

এ সময় ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এবং ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামানও উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সজীব ভূঁইয়া গণমাধ্যমকে জানান, সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে। অতিরিক্ত ভাড়া কিংবা হয়রানি রোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে।

পরিদর্শনকালে যাত্রীদের কাছ অতিরিক্ত ভাড়া আদায়ের টাকা ফেরতের উদ্যোগ নিতে দেখা গেছে। এ সময় তিনি, কোনো ধরনের অতিরিক্ত ভাড়া আদায় হলে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন ।

অন্যদিকে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, আমাদের ভ্রাম্যমাণ আদালত ভোর থেকেই মহাখালী বাস টার্মিনালে অভিযান পরিচালনা করছে। অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিয়মিতভাবে ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...