Home জাতীয় অপরাধ স্ত্রীর পরকীয়া সন্দেহ, লালমনিরহাটে শালীর হাতে দুলাভাই খুন
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

স্ত্রীর পরকীয়া সন্দেহ, লালমনিরহাটে শালীর হাতে দুলাভাই খুন

Share
Share

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শ্যালিকার হাতে খুন হয়েছেন দুলু মিয়া (৩৫)। স্ত্রীর পরকীয়া সম্পর্ক রয়েছে, এমন সন্দেহ করায় শ্যালিকা চাঁদনী ক্ষিপ্ত হয়ে তাকে কাপড় কাটার কাঁচি দিয়ে গলায় আঘাত করে হত্যা করে।

নিহত দুলু মিয়া উপজেলার ভোটমারী হাজরানীয়া সদরপাড়ার শওকত আলীর ছেলে। অভিযুক্ত চাঁদনী একই এলাকার মোকছেদুর রহমানের মেয়ে এবং চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুলু মিয়া বুধবার (৪ জুন) সন্ধ্যায় বাড়ি ফিরে স্ত্রী মনি বেগমকে মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলছে এমন দেখতে পান। স্বামী দুলু মিয়াকে দেখে তড়িঘড়ি করে ফোন নম্বর মুছে ফেলেন মনি । এ নিয়ে বাকবিতণ্ডা শুরু হয় স্বামী-স্ত্রীর মধ্যে । ঝগড়ার একপর্যায়ে উত্তেজিত হয়ে শ্যালিকা চাঁদনী হঠাৎ তার হাতে থাকা কাপড় কাটার কাঁচি দিয়ে দুলাভাইয়ের গলায় আঘাত করে।

পরে আহত অবস্থায় দুলু মিয়াকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অভিযুক্ত চাঁদনী ঘটনার পর পালিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ অভিযুক্ত চাঁদনীকে গ্রেপ্তারে কাজ করছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...