Home জাতীয় অপরাধ টেকনাফে অপহরণের ২ দিন পর র‍্যাবের অভিযানে উদ্ধার হয়েছে ৫ জন
অপরাধআঞ্চলিকজাতীয়

টেকনাফে অপহরণের ২ দিন পর র‍্যাবের অভিযানে উদ্ধার হয়েছে ৫ জন

Share
Share

র‍্যাব-১৫, অপহরণের দুই দিন পর কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় থেকে অপহৃত পাঁচ ব্যক্তিকে উদ্ধার করেছে , তাদের মধ্যে একজন অটোরিকশাচালক ও বাকি চারজন রোহিঙ্গা।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন টেকনাফ হোয়াইক্যংয়ের দৈংগ্যাকাটার শামসুল আলম (৩৫), উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ জুবায়ের (৩৫), আলী জোহার (৫০), নজিম উল্লাহ (২০) এবং মোহাম্মদ সেলিম (২৬)।

হোয়াইক্যং-শামলাপুরের গহীন পাহাড় থেকে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (৫ জুন) রাত ৯টার দিকে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার র‍্যাব-১৫ হোয়াইক্যং সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম।

মেজর মো. নাজমুল জানান, হোয়াইক্যং-শামলাপুর সড়ক থেকে গত ৩ জুন এ পাঁচজনকে অপহরণ করা হয়। অপহরণের খবর পাওয়ার পর পুলিশ ও বন বিভাগের সহায়তায় ড্রোনের সাহায্যে টানা দুই দিন অভিযান চালানো হয়। এর ফলে রাত ৯টার দিকে অপহৃতদের শনাক্ত করে উদ্ধার করা সম্ভব হয়। অপহৃতদের মানিব্যাগে থাকা অর্থও উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, হোয়াইক্যং-শামলাপুর সড়কটি পাহাড়ি ও ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে অপরাধপ্রবণতা বেশি। অপহরণের স্থানীয় কিছু অপরাধী এবং রোহিঙ্গা অপহরণকারী চক্র এ ধরনের ঘটনায় জড়িত রয়েছে। খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনার চেষ্টা করছি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...