Home ধর্ম ও জীবন ইসলাম তিনটি গরুই বিক্রি হলো, কিন্তু বাবাকে আর ফিরে পাবে না আরিফুল
ইসলামজাতীয়দিবসদুর্ঘটনাধর্ম ও জীবন

তিনটি গরুই বিক্রি হলো, কিন্তু বাবাকে আর ফিরে পাবে না আরিফুল

Share
Share

কোহিনূর শেখ ঢাকা আসছিলেন গরুর সঙ্গে ট্রাকের ওপরে বসে। আর চালকের পাশে ছিল ছেলে আরিফুল। ঢাকার মোহাম্মদপুরের বছিলা পশুর হাটে গরু তিনটি বিক্রি করে একসঙ্গে বাড়ি চলে যাবেন বলে কথা ছিল । রাত একটার দিকে গাড়ি দাঁড়ানো ছিল টাঙ্গাইলে। এ সময় পেছন থেকে একটি সবজির ট্রাক এসে ধাক্কা দেয় ট্রাকে। কোহিনূর শেখের কাঁধে আঘাত লাগে। ঘটনাস্থলেই মারা যান তিনি ।

এরপর রাজশাহীতে বাবার লাশ দাফন করে আবার ঢাকায় কোরবানির গরু বিক্রি করতে যান আরিফুল । বৃহস্পতিবার তার তিনটি গরুই বিক্রি হয়েছে। কিন্তু বাবা কি আর ফিরবে তার জীবনে?

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চর পলাশী ফতেপুরে আরিফুলের বাড়ি । গত শনিবার গরু নিয়ে ঢাকায় আসার পথে টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত হন তার বাবা কোহিনূর শেখ (৫৭) ।

আরিফুল ইসলাম বলেন, ইচ্ছা ছিল একসঙ্গে গরু বিক্রি করে বাড়িতে যাব। কিন্তু কী থেকে কী হয়ে গেল। আব্বাকে হারালাম। গরু বিক্রি হলো, টাকা পেলাম। কিন্তু আব্বাকে আর পাব না। তিনটি গরুই বিক্রি হয়েছে। আজ( বৃহস্পতিবার) বিকেল সাড়ে চারটার দিকে ১ লাখ ৮০ হাজার টাকায় শেষ গরুটি বিক্রি হয়েছে। দুপুরের আগে ২ লাখ ৬৫ হাজার টাকায় দুটি গরু বিক্রি হয়। কিন্তু গরু বিক্রি করতে এসে আব্বাকে হারালাম। বছর বছর গরু পালন করে বিক্রি করতে পারব। কিন্তু আব্বাকে তো আর পাব না।

আরিফুল ইসলাম আরো বলেন, ১ জুন রাত সোয়া ১টার দিকে আমাদের ট্রাকটি থামানো হয়েছিল মির্জাপুর থানার দেওহাটা এলাকায় । এ সময় একটি সবজিবোঝাই ট্রাক এসে ধাক্কা দেয়। এতে আব্বা গুরুতর আহত হন । আমি গাড়ি থেকে লাফ দিয়ে নামলাম। এক ড্রাইভারের থেকে হাতের ইশারায় পানি চাইলাম। আব্বার মাথায় পানি দিলাম। ডাক পারলাম, আব্বা কথা কন। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক বলেন তিনি মারা গেছেন। আব্বা এমনি করে চলে গেল।

কোহিনুরের মেয়ে আমেনা খাতুন বলেন, গত ৩১ মে রাতে আব্বার সঙ্গে কথা হয়েছিল। ফোনে আব্বা আমাকে বলেছিল ‘যমুনা সেতু পার হয়েছি, মা।’ তার এক ঘণ্টা পরে দুর্ঘটনার খবর আসে। পরে আমি ও আমার স্বামী আব্বার লাশ বাড়িতে নিয়ে আসি। আমেনা খাতুন বলেন, আমার বাপ একাই ছিল। আমার কোনো চাচা নেই। আরিফুলও একা হয়ে গেল। আমাদের আর কোনো অভিভাবক নেই।

বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার তঞ্জু মোল্লাহ এ বিষয়ে বলেন, কোহিনূর শেখ নদীতে মাছ ধরা ও কৃষি কাজ করেন। এছাড়া বাড়িতে গরু পালন করেন। দীর্ঘদিন থেকে তিনি ঢাকা গরু বিক্রি করতে নিয়ে যান। কয়েকদিন আগে গরু নিয়ে গিয়ে দুর্ঘটনায় মারা যান কোহিনূর। মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...