Home আন্তর্জাতিক এবার হজে অংশগ্রহণ করেছেন ৬ হাজার ৬০০ ফিলিস্তিনি।
আন্তর্জাতিকইসলামজাতীয়দিবসধর্ম ও জীবন

এবার হজে অংশগ্রহণ করেছেন ৬ হাজার ৬০০ ফিলিস্তিনি।

Share
Share

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, চলতি হজ মৌসুমে ৬ হাজার ৬০০ জন ফিলিস্তিনি হজ পালন করেছেন ।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে , বৃহস্পতিবার (৫ জুন) হজপালনকারীর মধ্যে পশ্চিম তীর ও দখলকৃত জেরুজালেম থেকে হজে গেছেন ৫ হাজার ২৫০ জন। এ ছাড়া, যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে ১৩৫০ জন হজে গেছেন। বর্তমানে তারা মিশরে বসবাস করছেন এবং সেখান থেকেই হজে গেছেন। হাজিদের ফজরের আগেই মিনা থেকে আরাফায় স্থানান্তর করা হয়েছে। সুষ্ঠু, নির্বিঘ্ন ও শৃঙ্খলাভাবে তাদের হজ সম্পন্ন হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ফিলিস্তিনিদের হজ প্যাকেজের মূল্য ৩,৩২০ থেকে ৩,৮১৭ জর্ডানিয়ান দিনার (প্রায় ৪,৬৮০ থেকে ৫,৩৮০ মার্কিন ডলার)।

বৃহস্পতিবার (৫ জুন) ফিলিস্তিন সরকারের আওতাধীন ধর্ম ও ওয়াকফ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ মুস্তফা নাজম ফিলিস্তিনি বার্তা সংস্থা ‘ওয়াফা’-কে জানান, এ বছর উত্তর ও দক্ষিণ ফিলিস্তিন (অর্থাৎ পশ্চিম তীর ও গাজা) থেকে মোট ৬,৬০০ জন হাজি হজ পালন করছেন। ফিলিস্তিনি হাজিরা নিরাপদ ও সুস্থ আছেন, তারা আরাফার ময়দানে উপস্থিত রয়েছেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, এবারও গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর গণহত্যার মধ্যে অনুষ্ঠিত হয়েছে পবিত্র হজ। চলমান আগ্রাসনে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনে এক লাখ ৭৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ ও আহত হয়েছেন, তাদের অধিকাংশই নারী ও শিশু। নিখোঁজ রয়েছেন ১১ হাজারের বেশি মানুষ এবং গৃহহীন হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...