Home আঞ্চলিক চাঁদপুরে ৪০ টি গ্রামে উদযাপিত হয়েছে ঈদ।
আঞ্চলিকআন্তর্জাতিকইসলামঈদজাতীয়দিবসধর্ম ও জীবন

চাঁদপুরে ৪০ টি গ্রামে উদযাপিত হয়েছে ঈদ।

Share
Share

সৌদি আরবসহ বিশ্বের অধিকাংশ দেশের সঙ্গে মিল রেখে চাঁদপুর জেলার ৪০টি গ্রামে মানুষ ঈদ উদযাপন করেছে । শুক্রবার (৬ জুন) সকালে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।

চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলবসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের সাদ্রা দরবার শরীফের অনুসারীরা আরব দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে প্রায় ৯৫ বছর ধরে ঈদ উদযাপন করে আসছেন।

সাদ্রা ছাড়াও একদিন আগে ঈদ উদযাপন করা গ্রামগুলো হলো- হাজীগঞ্জ উপজেলার বলাখাল, শ্রীপুর, মনিহার, বড়কুল, অলীপুর, বেলচোঁ, রাজারগাঁও, জাকনি, কালচোঁ, মেনাপুর, ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া, বিঘা, উটতলী, বালিথুবা, শোল্লা, রূপসা, বাসারা, গোয়ালভাওর, কড়ইতলী, নয়ারহাট, মতলবের মহনপুর, এখলাসপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ বেশ কয়েকটি গ্রাম। এ ছাড়া চাঁদপুরের পাশের নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা ও শরীয়তপুর জেলার কয়েকটি স্থানে মাওলানা ইছহাক খানের অনুসারীরা সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেন।

আজ থেকেই ঈদুল আজহাকে ঘিরে এসব গ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সাদ্রা দরবার শরীফের বর্তমান পীর আল্লামা যাকারিয়া চৌধুরী আল মাদানী জানিয়েছেন,  ঈদ উদযাপনের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

হাজীগঞ্জ রামচন্দ্রপুর মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে ১৯২৮ সালে ঈদ উদযাপনের উদ্যোগ নেন। কিন্তু স্থানীয়দের অসহযোগিতার মুখে তা ভেস্তে যায়।

সরকারি নিয়মের বাইরে গিয়ে একদিন আগে ঈদ পালনের উদ্যোগ নেওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয় অধ্যক্ষের দায়িত্ব থেকে । ওই বছরই তিনি ফিরে আসেন নিজ গ্রাম সাদ্রায় । পরে তিনি দরবার শরীফ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তারপর থেকে তিনি সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...