Home আঞ্চলিক দক্ষিণ চট্টগ্রামসহ দেশের শতাধিক গ্রামে আজ পালিত হবে ঈদুল আজহা।
আঞ্চলিকআন্তর্জাতিকইসলামঈদজাতীয়ধর্ম ও জীবন

দক্ষিণ চট্টগ্রামসহ দেশের শতাধিক গ্রামে আজ পালিত হবে ঈদুল আজহা।

Share
Share

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ শুক্রবার চট্টগ্রামের দক্ষিণাঞ্চল ও আশপাশের জেলার শতাধিক গ্রামের মানুষ ঈদুল আজহা উদ্‌যাপন করবেন। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঐতিহাসিক মির্জাখীল দরবার শরিফ এই আয়োজনের নেতৃত্ব দিচ্ছে।

বৃহস্পতিবার দরবার শরিফের মুখপাত্র মোহাম্মদ মছউদুর রহমান জানিয়েছেন, দুই শত বছরের বেশি সময় ধরে হানাফি মাজহাব অনুসরণ করে সৌদি আরবের হজের পরের দিনই দরবারের অনুসারীরা ঈদুল আজহা উদ্‌যাপন করে আসছেন ।

তিনি জানান, শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে মির্জাখীল দরবার শরিফের খানকাহ ময়দানে । নামাজে ইমামতি করবেন হজরত ইমামুল আরেফীন ড. মাওলানা মুহাম্মদ মকছুদুর রহমান। এসময় দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা দরবার শরিফের অনুসারীরাও একই সময়ে ঈদের নামাজ আদায় ও পশু কোরবানি করবেন।

দরবার শরিফ সূত্রে জানা গেছে, চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল, এওচিয়া, আলীনগর, মাদার্শা, খাগরিয়া, পুরানগড়, বাজালিয়া, চরতি, চন্দনাইশ, বাঁশখালী, আনোয়ারা, লোহাগাড়া, সীতাকুণ্ড, হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, পটিয়া, বোয়ালখালী, সন্দ্বীপসহ বিভিন্ন উপজেলাসহ ফেনী, কুমিল্লা, রাঙামাটি, ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, চাঁদপুর, সিলেট, হবিগঞ্জ, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, ভোলা এবং দেশের আরও অনেক গ্রামে মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা আজ (শুক্রবার) ঈদ উদ্‌যাপন করবেন।

এছাড়া পার্বত্য জেলা বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি এবং কক্সবাজারের চকরিয়া, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়াসহ বহু এলাকাতেও দরবার শরিফের অনুসারীরা একই দিনে ঈদ পালন করবেন ।

দরবার শরিফের মুখপাত্র মছউদুর বলেন, আমরা হানাফি মাজহাব অনুযায়ী দুই শত বছরের বেশি সময় ধরে ইয়াওমুল আরাফাহ অর্থাৎ হজের পরদিনই ঈদুল আজহা পালন করে আসছি। এ বছরও আমরা বৈজ্ঞানিকভাবে চাঁদের অবস্থান বিশ্লেষণ করে, সরাসরি নামিরা মসজিদে শায়খ ড. সালেহ বিন হুমাইদের হজের খুতবা প্রত্যক্ষ করে নির্ধারণ করেছি ঈদের দিন।

দরবার শরিফের অনুসারীরা ঈদের নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি সম্পন্ন করবেন বলেও তিনি জানান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...