Home আন্তর্জাতিক ঈদেও সামান্য মাংসের স্বাদ পাবে না গাজার অধিকাংশ মানুষ
আন্তর্জাতিক

ঈদেও সামান্য মাংসের স্বাদ পাবে না গাজার অধিকাংশ মানুষ

Share
Share

গাজার আকাশে হয়তো চাঁদ উঠবে ঈদের আগমনী বার্তা নিয়ে, কিন্তু ভাঙা ঘর, খালি হাড়ি আর ক্ষুধার্ত মুখগুলোর কাছে সে বার্তা শুধুই এক অদৃশ্য বিলাসিতা। ইসরায়েলি আগ্রাসনের কারণে দ্বিতীয় বছরের মতো পবিত্র ঈদুল আজহাও রূপ নিচ্ছে গাজার মানুষের জন্য এক অন্তহীন বেঁচে থাকার সংগ্রামে।

২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধ এবং চলতি বছরের মার্চ থেকে আরোপিত অবরোধের ফলে গাজা এখন কার্যত এক ঘেরাটোপে বন্দি। দীর্ঘ সময় ধরে চলা এ অবরোধের কারণে পশু প্রবেশ তো দূরের কথা, ঈদের দিনে সাধারণ মানুষের ভাগ্যে এক টুকরো মাংসও জুটবে না বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের বরাতে জানা গেছে, গাজায় ঈদুল আজহার আমেজ যেন নিঃশেষ হয়ে গেছে। গাজার মানুষ আজ শুধুই জীবনের জন্য লড়ছে, উৎসব বা কোরবানির মতো ধর্মীয় রীতি তাদের কাছে এখন অধরা স্বপ্ন।

গাজার বাসিন্দা আবু হাতিম আল-জারকা জানান, সীমিত পরিসরে কেউ কেউ পশু পালন করলেও তা এতটাই কম যে পুরো অঞ্চলের জন্য তা অকিঞ্চিৎকর। তার নিজের পশুগুলোর জন্যও প্রয়োজনীয় পানি জোগাড় করা এখন বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, “গাজায় এখন যে পরিমাণ পশু আছে, তা মোটেই যথেষ্ট নয়। দাম এত বেশি যে গরিব মানুষের পক্ষে তা কেনা সম্ভব না।”

অন্যদিকে বাস্তুচ্যুত ও শরণার্থী শিবিরে বসবাসরত ফিলিস্তিনিরা বলছেন, ঈদ এখন আর আনন্দের নাম নয়। কয়েক মাস ধরেই তারা মাংস তো দূরে থাক, পুষ্টিকর খাবার পর্যন্ত খেতে পারছেন না। বাজারে খাদ্যপণ্যের দাম আকাশছোঁয়া, মাংস ও সবজি সাধারণ মানুষের নাগালের বাইরে। বহু মানুষ মাসের পর মাস শুধু শুকনো রুটি বা সামান্য দানাদার খাদ্যে জীবনধারণ করছেন।

ইসরায়েলের দমননীতিকে গাজাবাসী দেখছে শুধু বোমা, গুলি বা বিমান হামলার মধ্যেই সীমাবদ্ধ নয়—এটি এখন খাদ্য ও পানির মতো মৌলিক চাহিদাকেও অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এর ভয়াবহ ফলশ্রুতি গাজার সমাজজীবনে নেমে এসেছে দুর্ভিক্ষ, অপুষ্টি ও মৃত্যু।

এই সংকটপূর্ণ বাস্তবতায় ঈদের দিনটি ফিলিস্তিনিদের কাছে আর আনন্দের বার্তা নিয়ে আসে না। এটি হয়ে উঠেছে আরও একটি পরীক্ষার দিন, যেদিন তারা বাঁচার সংগ্রামে নামবে নতুন করে, কেবল এক মুঠো খাবারের আশায়।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...