Home জাতীয় দুর্ঘটনা ছোট বোনকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল বড় বোনের
দুর্ঘটনা

ছোট বোনকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল বড় বোনের

Share
Share

পঞ্চগড়ের বোদা উপজেলায় বৃষ্টিতে খেলার সময় পুকুরে পড়ে যাওয়া ছোট বোনকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে বড় বোন। মর্মান্তিক এ দুর্ঘটনায় প্রাণ গেছে আট বছর বয়সী শিশু মুনতাহার। তার ছোট বোন ছয় বছর বয়সী আয়েশা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে উপজেলার সাকোয়া ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। দুই শিশুই স্থানীয় বাসিন্দা আবু সায়েদের মেয়ে।

স্থানীয় বাসিন্দা ও পরিবারসূত্রে জানা গেছে, বিকেলে টানা বৃষ্টির সময় আশপাশের শিশুদের সঙ্গে বাড়ির পাশে বৃষ্টিতে ভিজতে বের হয় মুনতাহা ও আয়েশা। একপর্যায়ে খেলার ফাঁকে আয়েশা পা পিছলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। ছোট বোনকে পানিতে ডুবতে দেখে সাথে সাথে মুনতাহা ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচাতে। কিন্তু দুজনের কেউই সাঁতার জানত না। ফলে দুজনই পানিতে ডুবে যায়।

পরে আশপাশে থাকা অন্যান্য শিশুদের চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে দুই বোনকে উদ্ধার করে দ্রুত বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুনতাহাকে মৃত ঘোষণা করেন। আয়েশা এখনও চিকিৎসাধীন।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ দেওয়া হয়নি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

কানাডার সারে শহরে বাসভবনের বাইরে গুলিবর্ষণ: তিন ভারতীয় নাগরিক আটক

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের সারে শহরে একটি বাসভবনের বাইরে গুলিবর্ষণের ঘটনায় তিন...

দামেস্কে নিজ বাসভবন থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

সিরিয়ার প্রখ্যাত অভিনেত্রী হুদা শারাউইয়ের মরদেহ রাজধানী দামেস্কে তার নিজ বাসভবন থেকে...

দক্ষিণ সুদানে স্বর্ণখনি ধসে নিহত ১৩

দক্ষিণ সুদানের দক্ষিণ কর্দোফান রাজ্যে একটি স্বর্ণখনি ধসে অন্তত ১৩ জন খনি...