Home আন্তর্জাতিক মোবাইলে রিলস ভিডিও বানানোর সময় যমুনায় ডুবে মৃত্যু হয়েছে ৬ কিশোরীর
আন্তর্জাতিকদুর্ঘটনা

মোবাইলে রিলস ভিডিও বানানোর সময় যমুনায় ডুবে মৃত্যু হয়েছে ৬ কিশোরীর

Share
Share

ভারতের উত্তরপ্রদেশের আগ্রার সিকান্দরা থানা এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমে মর্মান্তিক মৃত্যু হয়েছে ছয় কিশোরীর ।

মঙ্গলবারের (৩ জুন) এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । স্থানীয় সূত্রে জানা গেছে, কাছাকাছি কৃষিজমিতে কাজ শেষে ওই কিশোরীরা যমুনার পাড়ে বিশ্রাম নিতে যায়। প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা করতে তারা নদীতে নামে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুরুতে তারা নদীর তীরে খেলছিল ও মোবাইল ফোনে রিলস ভিডিও করছিল। ধীরে ধীরে গভীর পানিতে চলে গেলে স্রোতের টানে তারা তলিয়ে যায়।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনায় চারজন ডুবে যায় এবং আশঙ্কাজনক অবস্থায় বাকি দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই দুই কিশোরীও। এর ফলে পানিতে ডুবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে।  মারা যাওয়া সবাই একটি স্থানীয় গ্রামের বাসিন্দা। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান।

ময়নাতদন্তের জন্য মরদেহগুলো হাসপাতালে পাঠানো হয়েছে। ছয়জনই পানিতে ডুবে মারা গেছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...