Home আন্তর্জাতিক হজের খুতবায় কি বললেন শায়খ সালেহ বিন হুমাইদ ?
আন্তর্জাতিকইসলামজাতীয়দিবসধর্ম ও জীবন

হজের খুতবায় কি বললেন শায়খ সালেহ বিন হুমাইদ ?

Share
Share

প্রতিবারের মতো এবারও  আরাফার ময়দান থেকে হজের খুতবা দেওয়া হয়েছে। এবার খুতবা দেন মসজিদুল হারামের খতিব ও সৌদি আরবের প্রভাবশালী আলেম শায়খ ড. সালেহ বিন হুমাইদ।

বৃহস্পতিবার (৫ জুন) ঐতিহাসিক আরাফাতের ময়দানে পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ‘উকুফে আরাফা’ পালনের অংশ হিসেবে লাখো হাজি সমবেত হয়েছেন। সেখানে মসজিদে নামিরাহ থেকে হজের খুতবা প্রদান করেন কাবা শরিফের ইমাম ও খতিব শায়খ ড. সালেহ বিন আব্দুল্লাহ আল হুমাইদ।

আল্লাহর আনুগত্য লাভ ও ক্ষমা প্রার্থনার আহ্বান:

শায়খ সালেহ খুতবায় বলেন, আমাদের পরিপূর্ণ মুমিন হতে হবে, আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে এবং নিজ গুনাহর জন্য ক্ষমা চাইতে হবে। যারা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করে, তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন চিরস্থায়ী জান্নাত।

তিনি আরও বলেন, নবীজির ভাষায় ইসলাম হলো—আল্লাহ এক এই বিষয়ে সাক্ষ্য দেওয়া, নামাজ আদায় করা, রোজা রাখা, জাকাত দেওয়া এবং সামর্থ্য থাকলে হজ পালন করা। আমাদের সব ইবাদতই হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য।

সমাজে ভ্রাতৃত্ব ও আত্মীয়তার বন্ধন রক্ষা করা:

মুসলিম সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ব ও আত্মীয়তার বন্ধন সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করে শায়খ সালেহ বলেন, তোমরা পরস্পর ভ্রাতৃত্ব রক্ষা করো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো এবং আল্লাহর ইবাদত করো।

আরাফার দিনের গুরুত্ব তুলে ধরা:

শায়খ সালেহ বলেন, আজকের এই দিনটি অত্যন্ত বিশেষ ও ফজিলতপূর্ণ। এ দিনে অগণিত মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন। লাখো মুসলিম আজ এই পবিত্র জমিনে একত্রিত হয়ে আল্লাহর রহমতের প্রত্যাশায় দাঁড়িয়ে আছেন।

ফিলিস্তিনের মুসলমানদের জন্য বিশেষ দোয়া পাঠ :

খুতবার এক পর্যায়ে শায়খ সালেহ ফিলিস্তিনের মুসলিমদের জন্য দোয়া করে বলেন, হে আল্লাহ, ফিলিস্তিনের মুসলিমদের আপনি হেফাজত করুন, তাদের ওপর আপনার রহমত বর্ষণ করুন এবং তাদেরকে তাদের ও আপনার শত্রুদের বিরুদ্ধে সাহায্য করুন।

৩৫টি ভাষায় অনুবাদ ও সম্প্রচার

সৌদি সরকার বিশ্ব মুসলিম উম্মাহর কাছে এই গুরুত্বপূর্ণ খুতবার বার্তা পৌঁছে দিতে খুতবাটি বাংলা, ইংরেজি, চাইনিজ, রুশ, তুর্কি, রোহিঙ্গা, ফরাসি, তামিল, পশতুসহ প্রায় ৩৫টি ভাষায় অনুবাদ করে সম্প্রচার করছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...