Home জাতীয় অপরাধ যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত হয়েছে।
অপরাধআইন-বিচারজাতীয়দুর্ঘটনা

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত হয়েছে।

Share
Share

বুধবার  (৪ জুন) রাত সাড়ে ১০ টার দিকে যশোরের শার্শা উপজেলার নাভারণে ছুরিকাঘাতে নিহত হয়েছেন সবুজ (২২) নামের এক যুবক। একই ঘটনায় গুরুতর আহত অবস্থায় রাজু (২২) নামের আরও একজনকে ভর্তি করা হয়েছে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে।

নাভারণের নেহা পেট্রোল পাম্পসংলগ্ন একটি মাটির রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত সবুজ যাদবপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এবং আহত রাজু একই গ্রামের আহম্মেদ আলীর ছেলে।

স্থানীয়দের ভাষ্য মতে, সবুজ, রাজু ও তাদের সঙ্গী কালু (৩৫) মাঠের দিকে যাওয়ার পথে অজ্ঞাত দুই যুবকের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে ছুরি দিয়ে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। সবুজ ও রাজু গুরুতর আহত হলে, পালিয়ে গিয়ে স্থানীয়দের খবর দেন কালু।

পরে আহতদের উদ্ধার করে স্থানীয়রা শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সবুজকে মৃত ঘোষণা করেন চিকিৎসক । রাজুকে সেখান থেকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়, বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

শার্শা উপজেলা নাভারণ সার্কেলের এএসপি নিশাত আল নাহিয়ান জানান, হামলার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং পুলিশের একাধিক টিম জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য কাজ করছে । দোষীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...